পাবনায় বাড়িতে মিললো মিনি পেট্রোল পাম্পের সন্ধান « বাংলাখবর প্রতিদিন

পাবনায় বাড়িতে মিললো মিনি পেট্রোল পাম্পের সন্ধান

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১১ মার্চ, ২০২৬ | ৬:৫৪
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১১ মার্চ, ২০২৬ | ৬:৫৪
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পাবনার হেমায়েতপুরের পর এবার সাঁথিয়ায় বসতবাড়ির ড্রয়িংরুমে অবৈধ এক ‘মিনি পেট্রোল পাম্প’-এর সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। একইসঙ্গে অবৈধ ওই পাম্পের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া উপজেলার ধুলাউরি গ্রামে অভিযান চালিয়ে এ পাম্পের সন্ধান পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জানা যায়, অভিযান চলাকালে বাড়ির মালিক আলাউদ্দিন ভোক্তা অধিকারের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর চড়াও হন। এসময় তিনি উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং একপর্যায়ে তাদের হুমকি প্রদান করেন।

বিজ্ঞাপন

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আলাউদ্দিন আলী নিজের বাড়িতে মিনি পেট্রোল পাম্প স্থাপন করে বেশি দামে ডিজেল বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির ড্রয়িংরুমের ভেতরে অবৈধভাবে স্থাপন করা একটি মিনি পেট্রোল পাম্পের সন্ধান পাওয়া যায়।

তিনি বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করার অপরাধে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, জব্দকৃত ৩ হাজার লিটার ডিজেল তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে স্থানীয়দের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।

এর আগে, গত শনিবার (৭ মার্চ) পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজী নামে এক জামায়াত নেতার তেলের পাম্পে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পানির ট্যাংকে বিপুল পরিমাণ তেলের মজুদ খুঁজে পায় প্রশাসন। এ ঘটনায় পাম্পের মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইসলামপুর গ্রামের জামে মসজিদ সংলগ্ন এলাকায় একটি বড় পানির ট্যাংকে অবৈধভাবে তেল মজুদ করার অভিযোগ পাওয়া পর ৭ মার্চ বিকেল তিনটার দিকে সেখানে অভিযান চালানো হয়। প্রায় দুই ঘণ্টা তল্লাশির পর বিভিন্ন অনিয়ম এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে প্লাস্টিকের ট্যাংকে বিপুল পরিমাণ তেল মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেও ব্যর্থ হয় পাম্প কর্তৃপক্ষ। ভ্রাম্যমাণ আদালত এ সময় পাম্পের দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে কয়েকটি ধারায় ৯০ হাজার টাকা জরিমানা করেন।

জানা যায়, ২০২১ সালের নভেম্বরে ওই পাম্পে বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। সে সময়ও পাম্পের নিরাপত্তা ও লাইসেন্স নিয়ে প্রশ্ন উঠেছিল।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত