হোমনায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে হয়রানী, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন « বাংলাখবর প্রতিদিন

হোমনায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে হয়রানী, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

হোমনা প্রতিনিধি
আপডেটঃ ১১ মার্চ, ২০২৬ | ৯:০৮
হোমনা প্রতিনিধি
আপডেটঃ ১১ মার্চ, ২০২৬ | ৯:০৮
Link Copied!

কুমিল্লার হোমনা উপজেলার মাইঝচর শোভারামপুরে মাদক ও চুরির বিরুদ্ধে প্রতিবাদ করায় মো. আরিফুল হক সরকার নামের একজন কে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে স্থানীয় মাদক সম্রাট শরিফ ও তার সহযোগীদের বিরুদ্ধে।

বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর-১ গ্রামের যুব সমাজের আয়োজনে মিথ্যা মামলা প্রত্যাহার ও মাদক ব্যবসায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে  এলাকাবাসী।

মানববন্ধনে মাদক বিরোধী নাগরিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মনোয়ার সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন চান্দেরচর ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক কামরুল হাসান তুহিন, সমাজ সেবক মো. বাবুল সরকার, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল সরকার, হোমনা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সদস্য মো. পাভেল প্রমুখ।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, আমাদের গ্রামের আলীমের ছেলে মাদক সম্রাট শরীফ ও তার সহযোগীরা এলাকায় দীর্ঘদিন যাবত ইয়াবা মাদক সেবন বিক্রি ও চুরি-ডাকাতি ছিনতাইসহ নানা অপকর্ম করে আসছে। এলাকার যুব সমাজকে মাদক সেবন ও তাদের দিয়ে ইয়াবা বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। তার এসব বিষয়ে কেউ প্রতিবাদ করতে গেলে তাদেরকে নানা রকম মিথ্যা মামলার ভয়ভীতি ও প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে আসছে। 

বক্তার বলেন, গত কিছুদিন আগে গ্রামে একজনের বাড়িতে সে দুজনকে চুরি করতে পাঠায়। গ্রামবাসী দুজন চোরকে হাতেনাতে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা মাদক শরীফ তাদের কে চুরি করতে পাঠায় বলে জানায়। তখন শরিফ বাড়ি থেকে রামদা নিয়ে এলাকাবাসীকে আক্রমণ করে এরপর এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধ হলে সে থানায় গিয়ে মো. আরিফুল হক সরকারের নামে মিথ্যা মামলা দেয়। 

বিজ্ঞাপন

বক্তারা আরো বলেন, মাদক শুধু যুবসমাজ নয় গোটা জাতির ভবিষ্যতের জন্য হুমকি। প্রতিবাদ করলেই যদি মিথ্যা মামলায় ফাঁসানো হয়, তাহলে কেউ আর মুখ খুলবে না। মাদকবিরোধী কণ্ঠরোধে উদ্দেশ্যমূলকভাবে এসব মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। এ মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানাই এবং মাদক সম্রাট শরিফ ও তার সহযোগীদের বিচারের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে এএসআই সজিব রহমান জানান, গত কয়েকদিন আগে এলাকাবাসী এক মাদক কারবারিকে আটক করে, তখন তাদেরকে আটক করে থানায় নিয়ে আসি। এরপর তারা একজনকে মারধর করে সে থানায় অভিযোগ করে। এ বিষয়ে তদন্ত চলছে তদন্তে শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত