চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণ ঘিরে বিভ্রান্তি, ব্যাখ্যা দিল দূতাবাস « বাংলাখবর প্রতিদিন

চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণ ঘিরে বিভ্রান্তি, ব্যাখ্যা দিল দূতাবাস

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৬ | ১:১১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৬ | ১:১১
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর মিরপুরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস।

মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকা-১৫ আসনের মিরপুর ১০ নম্বর আদর্শ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত থেকে স্থানীয় বাসিন্দাদের হাতে উপহারের প্যাকেট তুলে দেন।

অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূতের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে এই দাতব্য অনুষ্ঠানে জামায়াত আমিরের অংশগ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় পরবর্তীতে চীনা দূতাবাসের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করা হয়েছে।

চীনা দূতাবাস জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে এই অনুষ্ঠান নিয়ে প্রকাশিত কিছু তথ্য বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

দূতাবাস আরও স্পষ্ট করেছে যে, তারা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বপূর্ণ নীতির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে নির্বাচিত সরকারের সুশাসনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে তারা জানায়, দুই দেশের জনগণের কল্যাণে বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ করে যাবে চীন।

বিজ্ঞাপন

এর আগে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এই আয়োজনকে চীন ও জামায়াতের ‘যৌথ উদ্যোগ’ হিসেবে উল্লেখ করা হয়েছিল, যা নিয়ে বিভ্রান্তি আরও বাড়ে। তবে চীনা দূতাবাসের ব্যাখ্যার পর জামায়াতের পক্ষ থেকে সেই ফেসবুক পোস্টটি সংশোধন করা হয়। মূলত দূতাবাস এই উদ্যোগকে একটি সাধারণ দাতব্য কার্যক্রম হিসেবেই তুলে ধরেছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত