ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদেশি ঢাকার পথে « বাংলাখবর প্রতিদিন

ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদেশি ঢাকার পথে

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২০ মার্চ, ২০২৬ | ১০:১১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২০ মার্চ, ২০২৬ | ১০:১১
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ইরান যুদ্ধে আটকে পড়া বাংলাদেশিদের প্রথম দল আজারবাইজানের রাজধানী বাকু থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। স্থানীয় সময় অনুযায়ী আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে (বাংলাদেশি সময় রাত সাড়ে ৮টার দিকে) বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট ১৮৬ জন বাংলাদেশিকে নিয়ে বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বাকু থেকে আসা বাংলাদেশিদের এই দলের সঙ্গে রয়েছেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের উপ-মিশনপ্রধান মোহাম্মদ শাহনূর আলী।

জানা গেছে, ফ্লাইটে ঢাকাগামী যাত্রীদের মধ্যে ১১ জন নারী, ১০টি শিশু ও ১৬৫ জন পুরুষ রয়েছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ইরান থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টি তদারকের জন্য সরকার তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে গত বুধবার আজারবাইজানে পাঠায়।

প্রতিনিধিদলটি গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানের আস্তারা সীমান্তে স্বাগত জানান। পরে সেখান থেকে তাঁদের বাসে করে বাকুর বিমানবন্দরে নেওয়া হয়।

দায়িত্বে থাকা আমানুল হক গণমাধ্যমে জানান, তেহরানসহ ইরানের বিভিন্ন স্থান থেকে এই বাংলাদেশিদের বাকু বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে সহায়তা করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএএম)।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত