রাণীনগরে যুবদলের সেই ৩ নেতাকে প্রধানমন্ত্রীর উপহার « বাংলাখবর প্রতিদিন

রাণীনগরে যুবদলের সেই ৩ নেতাকে প্রধানমন্ত্রীর উপহার

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২১ মার্চ, ২০২৬ | ৭:৩৩
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২১ মার্চ, ২০২৬ | ৭:৩৩
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নওগাঁর রাণীনগর উপজেলায় আওয়ামী লীগ সরকারের আমলে হেলমেট বাহিনীর হামলার শিকার হওয়া তিন যুবদল নেতাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার হিসেবে নগদ অর্থ দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে যুবদল নেতা জাহিদুর রহমান জাহিদ, আনোয়ার হোসেন ও আবু রায়হানকে এ উপহার দেওয়া হয়।

এছাড়া ২০১০ সালে বিএনপির কর্মসূচি পালনকালে নিহত যুবদল নেতা এনামুল হক ওমরের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রওশন উল ইসলাম, সদস্য সচিব রুহুল আমিন মধু, রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাক্কির হোসেন, যুগ্ম-আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, ফরহাদ হোসেন ও সিরাজ এ আলম প্রমুখ।

দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে গত ২০২৩ সালের ১২ নভেম্বর পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবদল নেতা জাহিদুর রহমান জাহিদ ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে বসে কাজ করছিলেন। এ সময় হেলমেট বাহিনীর সদস্যরা প্রকাশ্য দিবালোকে অফিসে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জাহিদুর রহমানকে গুরুত্বর আহত করে।

এছাড়া ওই বছরের ২ সেপ্টেম্বর সন্ধ্যায় যুবদল নেতা আনোয়ার হোসেন মোটরসাইকেলযোগে আবাদপুকুর বাজার থেকে নিজ বাড়ি আমগ্রামে ফিরছিলেন। এ সময় আবাদপুকুর-রাণীনগর সড়কের আমগ্রামের মোড়ে পৌঁছলে হেলমেট বাহিনীর সদস্যরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে।

বিজ্ঞাপন

ওই বছরের ২৩ অক্টোবর রাত ৮টার দিকে যুবদল নেতা আবু রায়হান মালশন গ্রামে ফিরছিলেন। বড়গাছা-মালশন সড়কের মাঝামাঝি স্থানে পৌঁছলে হেলমেট বাহিনীর সদস্যরা তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত