বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে বড় ঘূর্ণিঝড় « বাংলাখবর প্রতিদিন

বঙ্গোপসাগরে লঘুচাপ, ধেয়ে আসছে বড় ঘূর্ণিঝড়

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৬ | ৪:৫৭
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৬ | ৪:৫৭
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

হঠাৎ করেই বদলে যাচ্ছে প্রকৃতির মেজাজ। ঢাকার আকাশে ভোরের স্নিগ্ধতার মাঝেই লুকিয়ে আছে বৃষ্টির পূর্বাভাস। শুধু তাই নয়, আবহাওয়া অফিসের বার্তা বলছে- আগামী ১২০ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে বড় কোনো পরিবর্তন। মেঘলা আকাশ আর ভ্যাপসা গরমের মাঝে বঙ্গোপসাগরের লঘুচাপ ও পশ্চিমের মেঘপুঞ্জ মিলে দেশে কি তবে কালবৈশাখীর আগাম সংকেত দিচ্ছে?

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়, আকাশ আজ আংশিক মেঘলা থাকার পাশাপাশি অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলেও পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়ে আবহাওয়া কিছুটা সহনীয় রাখতে পারে। আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৮ মিনিটে। গত ২৪ ঘণ্টায় এলাকায় সামান্য বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

এদিকে সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবতী ১২০ ঘণ্টার অপর এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, সিনপটিক অবস্থার পর্যালোচনায় দেখা যায়— মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এই পরিস্থিতির প্রভাবে আগামী পাঁচ দিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা পর্যায়ক্রমে বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যান্য অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

দ্বিতীয় ও তৃতীয় দিনের পূর্বাভাসে দেখা যায়, ২৫ ও ২৬ মার্চ ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এই সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অথবা সামান্য বাড়তে পারে।

২৭ মার্চ অর্থাৎ চতুর্থ দিনে বৃষ্টির প্রকোপ প্রধানত রংপুর বিভাগের ওপর সীমাবদ্ধ থাকলেও দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। তবে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আবারও সামান্য বৃদ্ধি পেতে পারে।

২৮ মার্চ বা পঞ্চম দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ওই দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যাপক বৃষ্টিপাতের এই সম্ভাবনার কারণে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সামগ্রিকভাবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের তীব্রতা ও বিস্তৃতি বৃদ্ধি পাওয়ার স্পষ্ট সংকেত পাওয়া যাচ্ছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত