নাসিরনগরে নির্বাচনী বিরোধে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত, আহত অর্ধশতাধিক « বাংলাখবর প্রতিদিন

নাসিরনগরে নির্বাচনী বিরোধে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত, আহত অর্ধশতাধিক

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৬ | ৭:৪৫
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৬ | ৭:৪৫
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে মসজিদের ইমামসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষ শুরু হয়ে প্রায় চার ঘণ্টা ধরে চলে। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–সহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতরা হলেন স্থানীয় একটি জামে মসজিদের ইমাম হাবিবুর রহমান এবং ব্যবসায়ী আক্তার মিয়া।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ ঘিরে বিরোধের সূত্রপাত। সে সময় বিএনপি সমর্থক জিয়াউর রহমানকে আটক করে ভ্রাম্যমাণ আদালত ১০ দিনের কারাদণ্ড দেন। ওই ঘটনায় প্রতিপক্ষদের সন্দেহ করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল।

এরই জেরে কয়েক দিন আগেও সংঘর্ষ হয়। মঙ্গলবার সকালে আবার রহিম তালুকদার গোষ্ঠী ও কাসেম মিয়া গোষ্ঠীর লোকজন টেঁটা-বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেঁটাবিদ্ধ হয়ে দুইজন নিহত হন এবং বহু মানুষ আহত হন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ বলেন, পূর্ব বিরোধের জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত