লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের গোলাগুলি, আহত ২ « বাংলাখবর প্রতিদিন

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের গোলাগুলি, আহত ২

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৬ | ১:১২
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৬ | ১:১২
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আধিপত্যা বিস্তার নিয়ে লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে আবদুর রহিম (৫৫) ও রিপন হোসেন (২২) নামে দুই পথচারী গুলিবিদ্ধসহ আহত হয়েছে তিনজন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চন্দ্রগঞ্জ বাজারের আফজাল সড়কে দেওপাড়া এলাকার সন্ত্রাসী রাকিব হোসেন পাটওয়ারী ও শেখপুর এলাকার মিতুল গ্রুপের মধ্যে এ গোলাগুলি হয়।

গুলিবিদ্ধ আবদুর রহিম ও আহত সাইফুল ইসলামকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাতে সামান্য গুলিবিদ্ধ রিপন হোসেনকে চিকিৎসা দেওয়া হয়েছে চন্দ্রগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সদর উপজেলার চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকার সন্ত্রাসী রাকিব হোসেন পাটওয়ারী ও শেখপুর এলাকার মিতুল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। মঙ্গলবার রাতে কিশোর গ্যাং সন্ত্রাসী মিতুলের নেতৃত্বে ৭/৮ জনের একদল সন্ত্রাসী আফজাল সড়কে রাকিব পাটওয়ারী গ্রুপের একজনকে মারধর করে। এ নিয়ে রাত সাড়ে ১০টার দিকে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়।

এতে পথচারী আবদুর রহিম, রিপন হোসেন গুলিবিদ্ধ ও সাইফুল ইসলাম আহত হয়। পরে দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য গুলিবিদ্ধ রিপন হোসেনকে চন্দ্রগঞ্জে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সালাম সৌরভ বলেন, ‘দুজনকে সদর হাসপাতালে আনা হয়। এদের মধ্যে আবদুর রহিম পায়ে গুলিবিদ্ধ হয়। অন্য সাইফুল ইসলাম আহত হয়েছে। গুলিবিদ্ধ আবদুর রহিমকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী পাঠানো হয়।’

বিজ্ঞাপন

চন্দ্রগঞ্জ থানার পুলিশের উপ-পরিদর্শক মো. কাউছার গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত