রাজারহাটে অভিনব কৌশলে জুয়ার আসরে পথচারী সেজে ৫ জুয়ারী গ্রেফতার « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে অভিনব কৌশলে জুয়ার আসরে পথচারী সেজে ৫ জুয়ারী গ্রেফতার

রেজাউল হক, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬ | ১২:০৪
রেজাউল হক, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬ | ১২:০৪
Link Copied!
আটককৃত ৫ জুয়ারি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অভিনব কৌশলে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে পাঁচ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। পথচারী সেজে অভিযানে নেতৃত্ব দেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ।

গ্রেফতারকৃতরা হলেন- পরেশ, সুনীল, মানিক, বিমল ও মোসলেম।

পুলিশ জানায়, বুধবার (২৫ মার্চ) বিকাল ৪টা ৩৫ মিনিটে উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের মানাবাড়ি কালিরহাট বাজারের একটি সেডের ভেতরে জুয়া খেলা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে ঘটনাস্থল থেকে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৭ হাজার ৬২০ টাকা এবং জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র প্রকাশ্যে জুয়ার আসর বসিয়ে আসছিল। বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ কৌশলী অভিযান পরিচালনা করে। প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতদের দীর্ঘদিন ধরে জুয়ার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

রাজারহাট থানার ওসি মামুনুর রশীদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জুয়া প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত