নিজেদের মাটিতেই হবে শেষ ঠিকানা তৃতীয় লিঙ্গের মাধবীদের « বাংলাখবর প্রতিদিন

নিজেদের মাটিতেই হবে শেষ ঠিকানা তৃতীয় লিঙ্গের মাধবীদের

মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬ | ১০:২৯
মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬ | ১০:২৯
Link Copied!

নাটোরের গুরুদাসপুর উপজেলায় তৃতীয় লিঙ্গের সদস্যদের জন্য ৫ লক্ষ ১০ হাজার টাকায় কেনা হলো ৪ শতাংশ কবরস্থানের মাটি। তিন বছর আগে এক শীতের রাতে তৃতীয় লিঙ্গের ছোহা (৩০) মৃত্যু হয়। সে সময় স্থানীয় কবরস্থানে তাকে দাফন করতে দেওয়া হয়নি। বাধ্য হয়ে পরিবারের সদস্যরা তাকে বাড়ির আঙিনায় দাফন করেন। একই ঘটনা ঘটে ওই সম্প্রদায়ের নদী সরকারের পিতার ক্ষেত্রেও। তাকেও কবরস্থানে দাফনের অনুমতি দেওয়া হয়নি।

বড় আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন তৃতীয় লিঙ্গের গুরুমাতা নদী সরকার। তিনি গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুমারখালী গ্রামের মৃত আহাদ আলীর সন্তান। তবে এবার আনন্দের খবর জানালেন তিনি।

গুরুদাসপুর উপজেলা হিজড়া সম্প্রদায়ের গুরুমাতা নদী সরকার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এতদিন তাদের কোনো নির্দিষ্ট শেষ ঠিকানা ছিল না। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের উদ্যোগে এখন তারা সেই ঠিকানা পেয়েছেন। হিজড়া সম্প্রদায়ের সদস্যদের কবরস্থ করার জন্য ৪ শতাংশ জমি কেনা হয়েছে।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, কুমারখালী গ্রামের ব্যবসায়ী তৌফিক আলীর কাছ থেকে ৫ লাখ ১০ হাজার টাকায় ৪ শতাংশ জমিটি কেনা হয়। জমি ক্রয়ের জন্য পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছিল। হিজড়াদের পক্ষে গ্রহীতা হিসেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে গুরুমাতা নদী সরকারের হাতে জমির দলিল তুলে দেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এই জমি তৃতীয় লিঙ্গের সদস্যদের কবরস্থান হিসেবে ব্যবহার করা হবে। পুরো উপজেলার হিজড়া সম্প্রদায়ের সদস্যদের এখানেই দাফন করা হবে। জমি ক্রয়ের অর্থের যোগান দিয়েছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

তৃতীয় লিঙ্গের গুরুদাসপুর উপজেলা কমিটির তথ্য অনুযায়ী, এলাকায় হিজড়া সম্প্রদায়ের ৪৫ জন সদস্য রয়েছেন। এর মধ্যে ২১ জনই কুমারখালী গ্রামে বসবাস করেন। তাদের স্থায়ী কোনো কর্মসংস্থান নেই, নেই নির্ভরযোগ্য আবাসন। তবে সব সীমাবদ্ধতা পেরিয়ে নিজেদের নামে একটি স্থায়ী কবরস্থান পাওয়াকে তারা বড় অর্জন হিসেবে দেখছেন। ইতোমধ্যে তারা কবরস্থানের জমি বুঝে নিয়েছেন। এখন থেকে মৃত্যুর পর তাদের দাফন হবে নিজেদের মাটিতেই—এ ভাবনায় তারা স্বস্তি প্রকাশ করছেন।

বিজ্ঞাপন

তৃতীয় লিঙ্গের সদস্য নুপুর, সোনালী, সৌখীন, মাধবী, ইতি ও দীপা জানান, স্থানীয় লোকজন তাদের কটূক্তি করেন। হিজড়া হয়ে জন্মানো তাদের অপরাধ নয়, তবুও সমাজ তাদের আলাদা করে রেখেছে। প্রয়োজনের সময় অনেকেই তাদের ব্যবহার করেন, কিন্তু পাশে দাঁড়ান না।

তারা আরও বলেন, জীবদ্দশায় যেমন কষ্ট, মৃত্যুর পর তা আরও প্রকট হয়ে ওঠে। গ্রামের কবরস্থানে হিজড়া সম্প্রদায়ের কাউকে দাফন করতে দেওয়া হয় না। এমনকি হিজড়ার পিতা হওয়ার কারণেও আহাদ আলীকেও স্থানীয় কবরস্থানে দাফন করতে দেওয়া হয়নি। পরে বিষয়টি উপজেলা পর্যায়ের এক সভায় তুলে ধরেন নদী সরকার। এরপর থেকেই কবরস্থানের জমি কেনার উদ্যোগ নেওয়া হয়। অবশেষে ইউএনও মহোদয়ের হস্তক্ষেপে কবরস্থানের জন্য জমি কেনা সম্ভব হয়েছে।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, মৃত্যুর পর তৃতীয় লিঙ্গের সদস্যদের সামাজিক কবরস্থানে দাফন করতে না দেওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি জানার পর তিনি ব্যথিত হন এবং অন্তত তাদের জন্য একটি কবরস্থানের ব্যবস্থা করেন। এছাড়াও এই সম্প্রদায়ের সদস্যদের পুনর্বাসনসহ বিভিন্ন পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত