‘৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের’ নাম প্রকাশে এমপি আমির হামজাকে আইনি নোটিশ « বাংলাখবর প্রতিদিন

‘৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের’ নাম প্রকাশে এমপি আমির হামজাকে আইনি নোটিশ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৬ | ১২:২০
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৬ | ১২:২০
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে চাওয়া লোকদের কাছ থেকে কোটি কোটি টাকার ঘুষের প্রস্তাব পাচ্ছেন বলে জা‌নিয়ে‌ছিলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এম‌পি) ও পরিচিত জনপ্রিয় ইসলামি বক্তা মুফ‌তি আমির হামজা।

তার ওই বক্তব্যের একমাস পর মুফ‌তি আমির হামজাকে ঘুষ প্রস্তাবকারীদের প‌রিচয় প্রকাশ করার জন্য লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) কু‌ষ্টিয়া জেলা ছাত্রদ‌লের আহ্বায়ক ক‌মি‌টির সদস্য হৃদয় হাসানের পক্ষে কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী আব্দুল মজিদ এই নোটিশ পাঠান।

গত ২৬ ফেব্রুয়া‌রি (বৃহস্পতিবার) সন্ধ্যায় কুষ্টিয়া শহরে একটি প্রতিষ্ঠানের ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির হামজা ওই কথা বলেন।

বিজ্ঞাপন

সেসময় তিনি বলেছিলেন, ‘প্রায় সব মিলিয়ে শুধু মেডিকেল কলেজের জন্য ৫০ কোটি টাকার ওপরে অফার হয়েছে এই তিন দিনে। তাও কেউ জানবে না, শুধু আল্লাহ বাদে। আমি বলেছি, ৫০ কোটি কেন, ১০০ কোটি, পুরা কুষ্টিয়া লিখে দিলেও আমি আমার জায়গা থেকে একচুল নড়বো না।’

নোটিশে বলা হয়েছে, আমির হামজা সংসদ সদস্য নির্বা‌চিত হওয়ার পর বিভিন্ন সময় জনসম্মুখে দেওয়া বক্তব্যে দাবি করেছেন যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ রাখার জন্য তিনি ৩ দি‌নে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু তি‌নি তা গ্রহণ করেননি। উপরন্তু বলেছেন, কুষ্টিয়া লিখে দিলেও আপনার অবস্থান থেকে বদলানো যাবে না।

নোটিশ প্রেরণকারী উল্লেখ করে‌ছেন, গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে ছবিসহ আপনার বক্তব্যের অংশ ফলাওভা‌বে প্রকাশিত হয়ে‌ছে। এখন প্রশ্ন হলো শরীয়াহ্ আইন ও রাষ্ট্রীয় আইনে ঘুষ দাতা ও ঘুষ গ্রহীতা উভয়েই সমান অপরাধী। আপনাকে যারা ঘুষ প্রদান করতে চে‌য়ে‌ছেন তাদের নাম প্রকাশ না করে আপনি শুধু ভালো মানুষ সাজার জন্য ৫০ কোটি টাকা ঘুষ গ্রহণ করেন নাই বলে প্রচার করে‌ছেন। ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশ না করা এবং আইনের হাতে তুলে না দেওয়ার অর্থ হলো আইনের দৃষ্টিতে অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেয়ার শামিল।

বিজ্ঞাপন

এছাড়া লিগ্যাল নোটিশ প্রাপ্তির সাতদিনের মধ্যে ৫০ কোটি টাকা ঘুষ প্রস্তাবকারী ব্যক্তিদের নাম জনসম্মুখে প্রকাশ অথবা আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানা‌নো হ‌য়ে‌ছে।

এ বিষ‌য়ে ছাত্রদল নেতা হৃদয় হাসান ব‌লেন, গত ২৭ মার্চ ফেসবুক আইডি থে‌কে বক্তব্যটি দেখতে পাই। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে এই লিগ্যাল নোটিশ পা‌ঠি‌য়ে‌ছি। কুষ্টিয়া মে‌ডিকেল ক‌লেজ হাসপাতাল পূর্ণাঙ্গভা‌বে চালু না হওয়ায় জনগণ ভোগা‌ন্তি পোহা‌চ্ছে। কারা এর পেছ‌নে কলকা‌ঠি নাড়‌ছে আমরা জানতে চাই। প্রয়োজ‌নে আন্দোলন গ‌ড়ে তোলা হ‌বে।

কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী আব্দুল মজিদ ব‌লেন, দুপু‌রের পর লিগ‌্যাল নো‌টিশটি এম‌পি সা‌হে‌ব বরাবর পাঠা‌নো হ‌য়ে‌ছে। নো‌টি‌শে সাত‌দিনের ম‌ধ্যে ঘুষ প্রস্তাবকারীর প‌রিচয় অথবা আইনগত ব‌্যবস্থা নি‌তে আহ্বান জানা‌নো হ‌য়ে‌ছে। য‌দি তা না ক‌রেন তাহ‌লে পরবর্তী ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

কু‌ষ্টিয়া জেলা বিএন‌পির সদস্য স‌চিব প্রকৌশলী জা‌কির হো‌সেন সরকার ব‌লেন, আমির হামজা মে‌ডি‌কেল কলেজ চালু নিয়ে বললেন ৩ দিনে ৫০ কো‌টি টাকার অফার পেয়েছেন। অথচ তাকে কারা টাকা অফার করেছে, তাদের নাম খোলাসা করছেন না। এটা একটা ক্রিমিনাল অফেন্স। তিনি জনসন্মু‌খে ঘুষ প্রস্তাবকারীর নাম প্রকাশ করুক।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত