এলপিজি সিলিন্ডারের দাম বেশি নেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা « বাংলাখবর প্রতিদিন

এলপিজি সিলিন্ডারের দাম বেশি নেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৬ | ১০:০৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৬ | ১০:০৬
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ১২ কেজির জন্য ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সরকার নির্ধারিত এই মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করায় গাইবান্ধায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৫ এপ্রিল) বিকেলে ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে ‘মেসার্স রুহুল ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানটির মালিক রুহুল আমিন বাবুকে এই জরিমানা করা হয়। অধিদপ্তরের গাইবান্ধা জেলার সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন এই জরিমানা করেন।

অভিযোগ অনুযায়ী, গত ১ এপ্রিল শহরের জেলা স্টেডিয়াম-সংলগ্ন ওই প্রতিষ্ঠান থেকে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে (১৮৫০ টাকায়) কিনেছিলেন সংবাদকর্মী রওশন হাবিব। পরে তিনি এ বিষয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দেন।

বিজ্ঞাপন

অভিযোগের ভিত্তিতে রোববার আয়োজিত শুনানিতে উভয় পক্ষের বক্তব্য ও প্রমাণাদি পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় এ জরিমানা আরোপ করা হয়।

সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বলেন, নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করা সম্পূর্ণ বেআইনি। সিলিন্ডারের দাম বেশি নেওয়ায় মেসার্স রুহুল ট্রেডার্সের স্বত্বাধিকারী রুহুল আমিন বাবুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

তবে শুনানির রায়ে অসন্তোষ প্রকাশ করেন অভিযোগকারী রওশন হাবিব। তিনি দাবি করেন, অভিযুক্ত প্রতিষ্ঠান যে কাগজপত্র উপস্থাপন করেছে, তা মূল নয় বরং কৃত্রিমভাবে তৈরি। তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চতর কর্তৃপক্ষের কাছে আপিল করার কথাও জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত