হোমনায় ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নে এমপি সেলিম ভূঁইয়ার বিশাল বরাদ্দ প্রস্তাব « বাংলাখবর প্রতিদিন

হোমনায় ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নে এমপি সেলিম ভূঁইয়ার বিশাল বরাদ্দ প্রস্তাব

রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৬ | ৬:৩৯
রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৬ | ৬:৩৯
Link Copied!
বরাদ্দ প্রস্তাব -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লার হোমনা উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান, শশ্মান, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বড় উদ্যোগ নেওয়া হয়েছে।

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর ‘সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ (CSIDP)-এর আওতায় ৯৭টি প্রকল্পের একটি বিস্তারিত প্রস্তাবনা প্রধান প্রকৌশলীর কাছে দাখিল করেছেন।

প্রস্তাবে কয়েক কোটি টাকার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে এবং এতে হোমনা পৌরসভাসহ মাথাভাঙ্গা, ঘাগুটিয়া, দুলালপুর, চান্দেরচর, আসাদপুর, নিলখী, ভাষানিয়া, ঘারমোড়া ও জয়পুর ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞাপন

অধিকাংশ ইউনিয়নে মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন, নতুন ভবন নির্মাণ এবং বাউন্ডারি ওয়াল নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন ঈদগাহ মাঠের সিসিকরণ, কবরস্থানের গাইড ওয়াল নির্মাণ এবং সনাতন ধর্মাবলম্বীদের জন্য মন্দির ও শ্মশান সংস্কারের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

ছোট প্রকল্পগুলোর জন্য গড়ে ৩ লাখ টাকা এবং বড় প্রকল্পগুলোর জন্য সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।

ডিও লেটার প্রাপ্তির পর বিষয়টি পর্যালোচনার জন্য এলজিইডি’র সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকল্প পরিচালক, ইউএনও ও উপজেলা প্রকৌশলীর কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রয়োজনীয় বরাদ্দ অনুমোদন পাওয়া গেলে দ্রুত কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে, যা বাস্তবায়িত হলে হোমনা উপজেলার ধর্মীয় ও সামাজিক অবকাঠামোয় দৃশ্যমান উন্নয়ন ঘটবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত