বেলকুচিতে গীতা পাঠের পাঠশালা উদ্বোধন ও এমপিকে সংবর্ধনা « বাংলাখবর প্রতিদিন

বেলকুচিতে গীতা পাঠের পাঠশালা উদ্বোধন ও এমপিকে সংবর্ধনা

রেজাউল করিম, সিনিয়র রিপোর্টারঃ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৬ | ১১:৩৩
রেজাউল করিম, সিনিয়র রিপোর্টারঃ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৬ | ১১:৩৩
Link Copied!

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির অঙ্গনে সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ গীতা পাঠশালা উদ্বোধন করা হয়েছে। এবং উপজেলা জিধুরী আদালতপাড়া মন্দির কমিটির পক্ষ থেকে সিরাজগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীমকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার ১১ এপ্রিল বিকেলে উপজেলার জিধুরী আদালতপাড়া রাধা গোবিন্দ মন্দির কমিটির আয়োজন এ সংবর্ধনা দেওয়া হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আমিরুল ইসলাম খান আলীম বলেন, হিন্দু সম্প্রাদয়ের মানুষ সাথে আমার আত্মার সম্পর্ক। তারা সমাজে এবং রাষ্ট্রে কোন ভাবেই যেনো বৈষম্যের শিকার না হয় সে দিকে আমার গুরুত্বপূর্ণ্য ভুমিকা থাকবে। আপনাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকার চেষ্টা করবো। আপনারা আপনাদের কথা রেখেছেন আমাকে নির্বাচিত করছেন প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন আমিও আপনাদের কথা দিচ্ছি আমিও আপনাদের কথা রাখবো বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির নির্মাণের জন্য সরকারি তহবিল থেকে ৫ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন যা ১ মাসের মধ্যে মন্দির কমিটি পেয়ে যাবে। 

বিজ্ঞাপন

এ পাঠশাল উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি গোপাল চন্দ্র সাহা। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ভিপি অমর কৃষ্ণ দাস, শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব ড. অশোক কুমার রায়, উপজেলা  পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ রায় ,উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জয় শংকর সাহা প্রমুখ। 

এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিল ভূইঁয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক আহবায়ক  আলতাফ হোসেন প্রমানিক, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

গীতা পাঠশালার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, পাবনা সিরাজগঞ্জ ও বগুড়ার, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট ধর্ম মন্ত্রণালয়ের, ট্রাস্টি, এ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত