হোমনায় গণধর্ষণ ও ট্রিপল মার্ডারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল « বাংলাখবর প্রতিদিন

হোমনায় গণধর্ষণ ও ট্রিপল মার্ডারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬ | ৯:৪২
রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৬ | ৯:৪২
Link Copied!
মানববন্ধনের ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লার হোমনা উপজেলায় পৃথক দুইটি নৃশংস ঘটনা স্বামীর থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে গণধর্ষণ ও প্রবাসীর স্ত্রী-সন্তানসহ তিনজনকে জবাই করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১ টায় হোমনা সরকারি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনার চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘ধর্ষকের আস্তানা এই বাংলায় হবে না’, ‘ধর্ষকের ঠিকানা হোমনার মাটিতে হবে না’ এবং ‘আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’।

সমাবেশে বক্তারা বলেন, দিনের আলোতে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণ এবং প্রবাসীর বাড়িতে ঢুকে স্ত্রী ও দুই সন্তানকে নৃশংসভাবে হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।


সমাবেশে স্থানীয় সমাজকর্মী সৈকত ভান্ডারী বলেন, গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৭ জনের মধ্যে ৩ জনকে গ্রেপ্তারে তিনি সহযোগিতা করেছি। বাকিদের গ্রেপ্তারেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। পাশাপাশি তিনি ধর্ষণ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এ আন্দোলন সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন হোমনা উপজেলা ছাত্রদলের সভাপতি সাইজুদ্দিন সাজু, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সেলিম মাস্টার, পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলাম অপু, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, হোমনা পৌর ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন, হোমনা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি নাঈম ইসলাম, সাধারণ সম্পাদক আবু হায়দার রনি প্রমূখ।

বিক্ষোভ সমাবেশ থেকে তিন দফা দাবি জানানো হয়- গণধর্ষণ ও ট্রিপল মার্ডারের সঙ্গে জড়িত সকল আসামিকে অবিলম্বে গ্রেপ্তার, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) নিশ্চিত এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার।

এদিকে, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুতই সকলকে আইনের আওতায় আনা হবে। এসময় তিনি সবার সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত