কুড়িগ্রামে সিজারের তিন দিন পরই নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিচ্ছেন মা « বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামে সিজারের তিন দিন পরই নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিচ্ছেন মা

রেজাউল হক, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৬ | ১২:০৩
রেজাউল হক, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৬ | ১২:০৩
Link Copied!
পরীক্ষার্থী ও নবজাতকের ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

মাতৃত্ব ও শিক্ষাজীবনের দ্বৈত দায়িত্ব একসঙ্গে সামলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুড়িগ্রামের এক শিক্ষার্থী। সন্তান জন্মের মাত্র তিন দিনের মাথায় দাখিল পরীক্ষার হলে উপস্থিত হয়ে দৃঢ় মনোবল ও স্বপ্ন পূরণের প্রত্যয় দেখিয়েছেন হাওয়া আক্তার নামে এক পরীক্ষার্থী।

জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের বাসিন্দা হযরত আলীর মেয়ে হাওয়া আক্তারের সিজারিয়ান অপারেশন হয় গত ১৮ এপ্রিল। অস্ত্রোপচারের পর শারীরিকভাবে দুর্বল থাকলেও তিনি পরীক্ষায় অংশ নেয়ার সিদ্ধান্তে অটল থাকেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নবজাতক সন্তানকে পরিবারের কাছে রেখে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে উপস্থিত হন তিনি। সেখানে নির্ধারিত সময়েই ‘কুরআন মাজিদ ও তাজভীদ’ বিষয়ের পরীক্ষায় অংশ নেন।

বিজ্ঞাপন

পরিবারের এক সদস্য নবজাতক শিশুকে নিয়ে পরীক্ষা কেন্দ্রের পাশের একটি কক্ষে অবস্থান করছিলেন। ফলে একদিকে মায়ের পরীক্ষা, অন্যদিকে সন্তানের যত্ন দুই দায়িত্বই সমান্তরালে চলতে থাকে।

স্থানীয়দের মতে, প্রতিকূলতার মধ্যেও লক্ষ্য অর্জনে অটল থাকার এ ঘটনা অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। হাওয়া আক্তারের এই দৃঢ়তা প্রমাণ করে, ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই বড় হয়ে দাঁড়ায় না।

জানতে চাইলে হাওয়া আক্তার বলেন, সিজারের পরও আমি মনোবল হারাইনি। পরীক্ষা দেয়ার বিষয়ে অনড় ছিলাম, আল্লাহর রহমতে ভালো ভাবে পরীক্ষা দিতে পেরেছি।

বিজ্ঞাপন

কেন্দ্র সচিব ও কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুর বখত মিঞা জানান, তাদের কেন্দ্রে প্রায় ১১শ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এরমধ্যে একজন ছাত্রী সিজারিয়ানের মাত্র তিন দিন পরই পরীক্ষায় অংশ নিয়েছেন, যা সত্যিই ব্যতিক্রমী ও অনুপ্রেরণা দায়ক।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত