বিলাসবহুল হোটেলে চুরির সময় পাকড়াও ৪ ভারতীয় পর্যটক « বাংলাখবর প্রতিদিন

বিলাসবহুল হোটেলে চুরির সময় পাকড়াও ৪ ভারতীয় পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৬ | ১২:৪৩
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৬ | ১২:৪৩
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ইন্দোনেশিয়ার বালিতে একটি রিসোর্ট থেকে জিনিসপত্র চুরির অভিযোগে চার ভারতীয় পর্যটক ধরা পড়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঘটনাটি ঘটে গিয়ানিয়ার অঞ্চলের আসভার রিসোর্ট উবুদ-এ। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, পর্যটকেরা কয়েকদিন অবস্থানের পর চেকআউট করতে গেলে রিসোর্ট কর্তৃপক্ষ কক্ষ থেকে কিছু জিনিসপত্র নিখোঁজ দেখতে পায়।

পরবর্তীতে তাদের লাগেজ তল্লাশি করে বাথ টাওয়েল, পুল টাওয়েল, হেয়ার ড্রায়ার, কিমোনো, দরজার পাপোশ, টিভি রিমোট বক্সসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পুলিশের মুখপাত্র ইপ্তু আই গুস্তি নুগুরাহ সুয়ার্দিতা।

বিজ্ঞাপন

তবে ঘটনাটি পুলিশি মামলায় না গড়িয়েই মীমাংসা করা হয়। রিসোর্ট কর্তৃপক্ষ ও পর্যটকদের মধ্যে সমঝোতার মাধ্যমে সব জিনিস ফেরত দেওয়া হলে তাদের চেকআউট সম্পন্ন করতে দেওয়া হয়।

এদিকে, ঘটনাটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে হোটেল কর্মীদের পর্যটকদের লাগেজ খুলে তল্লাশি করতে দেখা যায়। এতে অনলাইন ব্যবহারকারীদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে এবং অনেকেই পর্যটকদের আচরণের কঠোর নিন্দা জানান।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত