হোমনার গর্ব ডাঃ মোঃ সাইফুল ইসলাম এর এমআরসিপি ডিগ্রী অর্জন « বাংলাখবর প্রতিদিন

হোমনার গর্ব ডাঃ মোঃ সাইফুল ইসলাম এর এমআরসিপি ডিগ্রী অর্জন

রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৬ | ৯:০৮
রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৬ | ৯:০৮
Link Copied!
ডাঃ মোঃ সাইফুল ইসলাম -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লার হোমনার কৃতি সন্তান ডাঃ মোঃ সাইফুল ইসলাম ইংল্যান্ডের রয়েল কলেজ অব ফিজিশিয়ান থেকে সফলতার সহিত এমআরসিপি ডিগ্রী অর্জন করেছেন। এই প্রেস্টিজিয়াস ডিগ্রী অর্জনের এর মাধ্যমে তিনি মেডিসিন বিশেষজ্ঞ হলেন।

তিনি হোমনা উপজেলার বাহের কালমিনা গ্রামের মরহুম হাজী রোস্তম মেম্বারের নাতি ও সাবেক প্রধান শিক্ষক এবং সাংবাদিক এম এ জলিল জুয়েল এর বড় ছেলে।

স্কুলে সর্বদা ফাস্টবয় হয়ে ছোটবেলা থেকেই তিনি অনন্য মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি হোমনা সরকারি স্কুল থেকে ২০০৭ সালে এসএসসি ও এফ. এম ইন্টারন্যাশনাল কলেজ থেকে ২০০৯ সালে এইচএসসি পাশ করেন।

বিজ্ঞাপন

এরপর ২০১৬ সালে কৃতিত্বের সহিত এমবিবিএস পাশ করেন। এরপর মেডিসিনে এফসিপিএস পার্ট ওয়ান পাশ করেন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মেডিসিনের উপর পাঁচ বছরের উচ্চতর ট্রেনিং সম্পন্ন করেন।

বর্তমানে তিনি ঢাকা শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে মেডিসিন বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন।

এছাড়াও নিজের উপজেলার মানুষের কথা চিন্তা করে চিকিৎসা সেবাদানের লক্ষ্যে প্রতি রবিবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত হোমনা ডক্টর’স হসপিটালে চেম্বার করেন।

বিজ্ঞাপন

পারিবারিক ভাবে উনি নম্র, ভদ্র ও শিক্ষিত পরিবারের সন্তান। তার বাবা এম এ জলিল জুয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। চার ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার বড় বোন গৃহিণী ও সফল উদ্যোক্তা, তার ছোট বোন ও ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন।

এছাড়াও উনার সহধর্মিণী ডা. অন্তরা নিশাদ এম.বি.বি.এস পাশ করার পর মেডিসিনে এফ.সি. পি. এস পার্ট-১ পাশ করে বর্তমানে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ট্রেনিং করছেন। দাম্পত্য জীবনে তাদের ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছেন।

ডাঃ সাইফুল ইসলাম বলেন, “আল্লাহর অশেষ রহমতে এবং সবার দোয়ায় এম. আর.সি.পি ডিগ্রী অর্জন করেছি৷ একজন মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে সব সময় চাই, আমার অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সবার উপকার করতে এবং সঠিক ভাবে রোগ ডায়াগনোসিস করে চিকিৎসা দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত