ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ « বাংলাখবর প্রতিদিন

ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৬ | ৮:২৪
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৬ | ৮:২৪
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ইসলামে জীবিকা উপার্জন করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা ও পরিষ্কার নির্দেশনা রয়েছে। যে কোনো উপার্জন শুধু হালাল উপায়ে হওয়া উচিত এবং কোনোক্রমে হারাম উপার্জন করা উচিত নয়।

ব্যাংকে চাকরি করার ক্ষেত্রে তা যদি সুদি কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত হয়, তবে সে কি জান্নাতে যেতে পারবেন? এমন প্রশ্নের জবাব দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে দেওয়া এক ভিডিওতে তিনি এর জবাব দেন। এক ব্যক্তি প্রশ্ন করেন- আমি ব্যাংকে চাকরি করি, অনেকে বলেন- আমার টাকা হারাম, আমি নামাজও পড়ি, আমার নামাজ কবুল হবে কিনা।

বিজ্ঞাপন

জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, আপনি যদি কোনো সুদি ব্যাংকে চাকরি করেন বা সুদের সঙ্গে সংশ্লিষ্ট হন, তবে আপনার টাকা হালাল হবে না। আর উপার্জন যদি হালাল না হয়, তাহলে আপনার অন্য আমল বা নফল আমল। আপনার জন্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে না। জান্নতে যেতে হলে আপনাকে অবশ্যই উপার্জন হালাল করতে হবে।

বিভিন্ন হাদিস দ্বারা সুপ্রমাণিত যে, শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে, যে গোশত হারাম দ্বারা গঠিত হয়েছে, সেটি জান্নাতে প্রবেশ করবে না।

নবী (সা.) পরিষ্কারভাবে বলেছেন, অনেক দূর থেকে একজন লোক এসে কাবা তাওয়াফ করে আল্লাহুর কাছে হাত তুলে কাবা শরিফকে সামনে রেখে চোখের পানি ফেলে কিন্তু তার দোয়া কবুল হয় না। কেন? কারণ তার শরীর, কাপড় ও সম্পদ হারাম দ্বারা গঠিত হয়েছে।

বিজ্ঞাপন

এ জন্য যে সুদের ব্যাংকে চাকরি করছেন, সুদের কারবারের সঙ্গে জড়িত আছেন। তাদের দোয়া কবুল হয় না।

এ বিষয়ে নবী (সা.) বলেছেন, সুদ দাতা বা সুদ গ্রহিতা, সুদের লেখক, সুদের সাক্ষী এমনকি সুদের সঙ্গে সংশ্লিষ্ট যত মানুষ আছেন, সবার ওপর আল্লাহুর লানত বর্ষিত হয়। সেই জন্য আপনার হারাম উপার্জন ছেড়ে, হালাল উপার্জনের দিকে আশার চেষ্টা করতে হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত