আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরে ঢাকায় ভারতীয় দূতকে তলব « বাংলাখবর প্রতিদিন

আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরে ঢাকায় ভারতীয় দূতকে তলব

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৬ | ১০:০১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৬ | ১০:০১
Link Copied!
পররাষ্ট্র মন্ত্রণালয় -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক বাংলাদেশবিরোধী বক্তব্যের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয় বলে সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে।

একটি সূত্র জানায়, বিকেল ৫টার দিকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহানের দপ্তরে ভারতীয় এই কূটনীতিককে ডেকে আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়।

গত ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতকে তলব করা হলো।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশ প্রসঙ্গে বিরূপ মন্তব্য করেন। তিনি বলেন, ‘অতীতের একটি সময়ের মতোই পরিস্থিতি বজায় থাকুক- দুই দেশের সম্পর্কের উন্নতি না হোক, এমনটাই তিনি চান।’

এছাড়া ‘পুশ-ব্যাক’ ইস্যুতে তিনি দাবি করেন, রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে ভারতে মানুষ ঢুকিয়ে দেওয়া হয়- যা নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এসব মন্তব্য ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় দূতকে তলব করা হলো।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত