মহান মে দিবস আজ « বাংলাখবর প্রতিদিন

মহান মে দিবস আজ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১ মে, ২০২৬ | ২:৩৯
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১ মে, ২০২৬ | ২:৩৯
Link Copied!
অনলাইন ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আজ পহেলা মে, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ঐতিহাসিক মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াই আর ত্যাগের স্মৃতিবিজড়িত এই দিনটি বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। দিবসটি উপলক্ষে দেশের সকল মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমিকদের অপরিসীম অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, শ্রমিকরাই হলো দেশের উন্নয়নের মূল কারিগর। শিল্প, কৃষি ও নির্মাণসহ প্রতিটি খাতে তাদের নিরলস পরিশ্রম আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করছে।

রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য। মালিক-শ্রমিক সুসম্পর্ক এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি মানবিক ও ন্যায়নিষ্ঠ রাষ্ট্র হিসেবে অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকের জীবনযাত্রার মানোন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। তিনি জানান, সরকার নিয়মিত মজুরি পর্যালোচনা করে শ্রমিকের ন্যায্য পাওনা নিশ্চিত করতে কাজ করছে। বিশেষ করে নারী ও পুরুষ শ্রমিকের সমান মজুরি নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। এছাড়া বিদেশে কর্মরত প্রবাসী শ্রমিকদের অর্থনৈতিক সুরক্ষা ও নানাবিধ সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে সরকার ‘প্রবাসী কার্ড’ চালুর বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

আজকের এই বিশেষ দিনটি উপলক্ষে আয়োজিত এক বিশাল শ্রমিক সমাবেশে প্রথমবারের মতো সরাসরি বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এই সমাবেশের আয়োজন করেছে। গতকাল এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই তথ্য নিশ্চিত করে জানান, মে দিবসের গুরুত্ব ও শ্রমিকদের অধিকার রক্ষায় প্রধানমন্ত্রীর এই বক্তব্য বিশেষ তাৎপর্য বহন করবে।

উল্লেখ্য, মে দিবসের এই ঐতিহাসিক প্রেক্ষাপট শুরু হয়েছিল ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে। সেদিন আট ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারণ, উন্নত কর্মপরিবেশ ও ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকরা রাজপথে নেমেছিলেন। আন্দোলন দমনে পুলিশের গুলিতে সেদিন অনেক শ্রমিক আত্মাহুতি দেন। শিকাগোর সেই রক্তঝরা সংগ্রামের পথ ধরেই পরবর্তী সময়ে বিশ্বজুড়ে শ্রমিকের অধিকার ও আট ঘণ্টা কাজের স্বীকৃতি প্রতিষ্ঠিত হয়। আজ সেই মহান বীরদের স্মরণে এবং শ্রমের মর্যাদা রক্ষার প্রত্যয়ে পালিত হচ্ছে মে দিবস।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত