জকসু নেতাকে থাপ্পড় দেওয়া সেই ছাত্রীকে সাময়িক বহিষ্কার « বাংলাখবর প্রতিদিন

জকসু নেতাকে থাপ্পড় দেওয়া সেই ছাত্রীকে সাময়িক বহিষ্কার

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩ মে, ২০২৬ | ১১:৪৮
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩ মে, ২০২৬ | ১১:৪৮
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে প্রকাশ্যে থাপ্পড় মারার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী নেলীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি সম্পূর্ণ ঘটনা তদন্তের জন্য ৩ সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটিও গঠন করা হয়েছে।

আজ রবিবার (৩ মে) জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাই আমাদের সবার জন্য কষ্টদায়ক এবং বিব্রতকর। অতীতে এসব ঘটনার যথাযথ বিচার না হওয়ার কারণেই বারবার এমন পুনরাবৃত্তি ঘটেছে। আমরা অতীতকে ভুলে সামনে এগোতে চাই, তবে তার আগে অতীতের ছিদ্রগুলো বন্ধ করতে হবে।

বিজ্ঞাপন

ক্যাম্পাসে প্রশাসনিক স্বচ্ছতার ওপর জোর দিয়ে উপাচার্য বলেন, গর্তের মুখ বন্ধ না করলে পানি ঢুকবেই। তাই এই ধরনের অপসংস্কৃতি বন্ধ করতে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

তিনি আরও জানান, ঘটনার দিনই ক্রীড়া কমিটির আহ্বায়ক তাকে তাৎক্ষণিকভাবে বিষয়টি অবহিত করেন। সাপ্তাহিক কার্যক্রম শেষে শনিবার ক্যাম্পাসে এসে তিনি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি সভায় বসেন।

উপাচার্য কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দিনে-দুপুরে সবার সামনে একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীর গায়ে হাত তুলেছে, যা অত্যন্ত গুরুতর অপরাধ। এই ধরনের কোনো সংস্কৃতি আমাদের কাম্য নয় এবং প্রশাসন এটিকে কখনোই প্রশ্রয় দেবে না। ঘটনাটি যার দ্বারাই সংঘটিত হোক না কেন, সে অপরাধী। অপরাধ বিবেচনায় নিয়েই অভিযুক্তকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সম্পূর্ণ ঘটনা তদন্তের জন্য যে ৩ সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটিও গঠন করা হয়েছে তার প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তীতে অভিযুক্তের বিরুদ্ধে চূড়ান্ত ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত বুধবার (২৯ এপ্রিল) জবির অষ্টম ইনডোর গেমসের ক্যারাম ফাইনালকে কেন্দ্র করে জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে চড় মারেন নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ নির্বাচনে ছাত্রদল প্যানেলের পরাজিত জিএস প্রার্থী সাদিয়া সুলতানা নেলী।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত