যুদ্ধ বন্ধে ‘এক পৃষ্ঠার’ সমঝোতার পথে যুক্তরাষ্ট্র ও ইরান « বাংলাখবর প্রতিদিন

যুদ্ধ বন্ধে ‘এক পৃষ্ঠার’ সমঝোতার পথে যুক্তরাষ্ট্র ও ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৬ মে, ২০২৬ | ৮:৪৯
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৬ মে, ২০২৬ | ৮:৪৯
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে দুই দেশই একটি এক পৃষ্ঠার সমঝোতা স্মারক স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছে।

বুধবার (৬ মে) শান্তি প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত পাকিস্তানের একটি সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছিল।

পাকিস্তানি সূত্রটি রয়টার্সকে বলেছে, খুব শিগগিরই আলোচনার সফল সমাপ্তি হতে পারে এবং একটি আনুষ্ঠানিক সমঝোতা ঘোষণা করা হতে পারে।

বিজ্ঞাপন

অন্যদিকে অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র যে সামরিক উদ্যোগ নিয়েছিল, তা আপাতত স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ওয়াশিংটন এখন আশাবাদী যে, তেহরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।

খবরে আরও বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে ইরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর বা হোয়াইট হাউস।

সম্ভাব্য চুক্তির শর্ত অনুযায়ী, ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে রাজি হতে পারে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করবে এবং আটকে থাকা বিপুল পরিমাণ অর্থ ফেরত দেওয়ার বিষয়েও সম্মত হতে পারে। পাশাপাশি, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার ব্যাপারেও দুই দেশ একমত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: রয়টার্স

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত