জামালপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: তিনজনের মৃত্যুদণ্ড « বাংলাখবর প্রতিদিন

জামালপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: তিনজনের মৃত্যুদণ্ড

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৭ মে, ২০২৬ | ৫:০৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৭ মে, ২০২৬ | ৫:০৬
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জামালপুরের ইসলামপুর উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। তবে মামলার প্রধান আসামি সাদিককে খালাস প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টার দিকে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়ন এর শীলদহ গ্রামের মো. শিপন, ইব্রাহিম ও ইউসুফ।

বিজ্ঞাপন

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে চাচাতো ভাই সাদিকের ডাকে বাড়ি থেকে বের হন ওই স্কুলছাত্রী। পরে উপজেলার শীলদহ এলাকার একটি নির্জন জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ সময় আগে থেকে ওত পেতে থাকা শিপন, ইব্রাহিম ও ইউসুফ ঘটনাস্থলে এসে সাদিককে তাড়িয়ে দেয় এবং পরে পালাক্রমে ওই কিশোরীকে ধর্ষণ করে।

ঘটনার একপর্যায়ে ভুক্তভোগী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে জ্ঞান ফিরলে অভিযুক্তরা তাকে বাড়িতে পৌঁছে দেয়। তিনি আরও জানান, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় শুরুতে মামলা করতে ভয় পায় পরিবার। পরে স্থানীয় গ্রামবাসীর সহায়তায় ঘটনার ১৬ দিন পর ইসলামপুর থানা এ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা।

মামলার তদন্ত শেষে গ্রেপ্তার আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। দীর্ঘ শুনানি ও ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। তবে ভুক্তভোগী আদালতে সাদিকের সঙ্গে তার সম্মতিসূচক সম্পর্ক ছিল বলে জানানোয় বিচারক তাকে খালাস প্রদান করেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত