হোমনায় কৃষকদলের সভাপতির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন « বাংলাখবর প্রতিদিন

হোমনায় কৃষকদলের সভাপতির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২০ মে, ২০২৬ | ৫:৪২
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২০ মে, ২০২৬ | ৫:৪২
Link Copied!

কুমিল্লার হোমনায় কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব ও উপজেলা কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম জগলুল এর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১৯ মে) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার আছাদপুর ইউনিয়নের তেভাগিয়া ও চারকুড়িয়া গ্রামবাসীর আয়োজনে আমতলী বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনিবন্ধিত হোমনা টিভি নামক পেজে তেভাগিয়া গ্রামের মানিক মিয়ার খুনিদের পক্ষে অবস্থান নেন বলে সংবাদে উপজেলা কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম জগলুলকে জড়িয়ে সংবাদ প্রচার করা হয়, যা মিথ্যা ও সম্মানহানির অপচেষ্টা।

বিজ্ঞাপন

মানববন্ধনে স্থানীয়রা আরো জানান, জহিরুল ইসলাম জগলুল দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

মূলত কৃষকদল নেতার মানহানি ঘটাতেই একটা পক্ষ এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন। এ ধরনের ভুয়া ফেসবুকে অপপ্রচাবের ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসন দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ সময় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, মানিক মিয়ার মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অভিযোগ যদি বাদীপক্ষের হয়ে থাকে, তবে তিনি এমন কোনো অভিযোগ আমাদের জানাননি। এছাড়া জগলুল নামের কেউ কোনো ধরনের তদবির করেননি বা এখন পর্যন্ত আমার সঙ্গে তার দেখাও হয়নি।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত