​রাজারহাটের উমর মজিদ ইউপি চেয়ারম্যানের প্রতিশ্রুতি আমলহীন: স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতে নামলেন এলাকাবাসী « বাংলাখবর প্রতিদিন

​রাজারহাটের উমর মজিদ ইউপি চেয়ারম্যানের প্রতিশ্রুতি আমলহীন: স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতে নামলেন এলাকাবাসী

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২২ মে, ২০২৬ | ১০:১৫
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২২ মে, ২০২৬ | ১০:১৫
Link Copied!
ভাঙা রাস্তা মেরামত করছে জনগণ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জনপ্রতিনিধির দেওয়া আশ্বাসের বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভে ও দুঃখে এলাকাবাসী নিজেরাই রাস্তা মেরামতের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের সাধারণ মানুষ। ৬নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসানুল কবির ‘আদিল’ রাস্তাটি মেরামতের প্রতিশ্রুতি দিলেও দীর্ঘ সময়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসী ২২ মে ২০২৬ ইং শুক্রবার সকালে স্বেচ্ছাশ্রমে এই সংস্কার কাজ শুরু করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৬নং উমর মজিদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফকিরের হাট যাওয়া এবং নাজিমখান বাজারে আসা গুরুত্বপূর্ণ এই সড়কটি টানা কয়েক দিন বৃষ্টি হওয়ায়, রাস্তাটি বিছিন্ন হয়ে পড়ে এবং যাতায়াতের পথ বন্ধ হয়ে যায়, দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। প্রতিদিন যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষকে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটির বেহাল দশা নিয়ে তারা বারবার ৬নং উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিলের শরণাপন্ন হয়েছেন। চেয়ারম্যান বারবার রাস্তাটি দ্রুত মেরামতের আশ্বাস দিলেও বাস্তবে কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি।

বিজ্ঞাপন

দীর্ঘদিন অপেক্ষা করার পর সরকারি বা প্রশাসনিক কোনো সাহায্য না পেয়ে গ্রামবাসী নিজেরাই শ্রম দিয়ে রাস্তাটিতে মাঠি ভরাট করার উদ্যোগ নিয়েছেন।

রাস্তা মেরামতে অংশ নেওয়া এক স্থানীয়, আতিয়ার রহমান ‘বাদশা’ (৫৫) ক্ষোভ প্রকাশ করে বলেন, “চেয়ারম্যান সাহেব শুধু মুখেই বলেন কাজ হবে কিন্তু কাজের কাজ কিছুই হয় না, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছে না গ্রামবাসী সেজন্য আমি নিজেই পরামর্শ করে, এলাকাবাসী মিলে যতটুকু সম্ভব চলাচলের যোগ্য করার চেষ্টা করছি।

সাধারণ মানুষের এই উদ্যোগ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জনপ্রতিনিধিদের প্রতি অনাস্থা থেকেই মানুষ নিজেরাই রাস্তা মেরামতে নেমেছে বলে অনেকে মনে করছেন। এলাকাবাসীর দাবি, দ্রুত সরকারিভাবে এই সড়কটিতে একটি ব্রিজ করা হোক।

বিজ্ঞাপন

​এ বিষয়ে ৬নং উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল জানান, ৪নং ওয়ার্ডের সদস্য নজরুল মন্ডলকে দায়িত্ব দেওয়া ছিলো, পরে আর কোন বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত