শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং ফাঁসির দাবিতে রাজারহাটে এনসিপির মানববন্ধন « বাংলাখবর প্রতিদিন

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং ফাঁসির দাবিতে রাজারহাটে এনসিপির মানববন্ধন

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২২ মে, ২০২৬ | ১০:১৭
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২২ মে, ২০২৬ | ১০:১৭
Link Copied!

রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে কুড়িগ্রামের রাজারহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উপজেলা এনসিপি। শুক্রবার (২২ মে) দুপুরে রাজারহাট প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে এনসিপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচার এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সভায় বক্তারা বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধ দিন দিন উদ্বেগজনকভাবে বাড়ছে। এ ধরনের ঘটনায় অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত না হলে সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়বে।

বিজ্ঞাপন

রামিসা হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। একই সঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রশাসনের প্রতি দাবি রাখেন।

মানববন্ধন শেষে রাজারহাট উপজেলা এনসিপির আহবায়ক জমায়েত হোসেন চৌধুরী খোকন, সদস্য সচিব সাজ্জাদুর ইসলাম সাগর,রিঙ্কু র‍্যাবেন, রায়হান রাজু সহ অনেকে বক্তব্য দেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত