গণহারে ছাঁটাইয়ে যুক্তরাষ্ট্রে বেকায়দায় হাজারো ভারতীয় « বাংলাখবর প্রতিদিন

গণহারে ছাঁটাইয়ে যুক্তরাষ্ট্রে বেকায়দায় হাজারো ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২৪ মে, ২০২৬ | ১১:১৫
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২৪ মে, ২০২৬ | ১১:১৫
Link Copied!
ছবি সংগৃহীত: যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়রা ছাঁটাই -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেদের খরচ কমাতে গণহারে ছাঁটাই করছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভারতীয়রা। এমন পরিস্থিতিতে বেকায়দায় পড়েছেন হাজার হাজার ভারতীয়। যারা যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা নিয়ে দেশটিতে পাড়ি জমিয়েছিলেন।

সংবাদমাধ্যম এনডিটিভি গত ২১ মে এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি ফেসবুকের পেরেন্ট কোম্পানি মেটা যে ছাঁটাই করেছে, এতে ভারতীয় এইচ-১ ভিসাধারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

যারা এ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যান তারা যদি চাকরি হারান তাহলে ৬০ দিনের মধ্যে নতুন চাকরি পেতে হবে। নয়ত ফিরে আসতে হবে দেশে।

বিজ্ঞাপন

এনডিটিভি বলেছে, যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতেই এমন নির্দেশনা দেওয়া আছে।

এই ভিসা মূলত স্পন্সর করে নিয়োগকারী প্রতিষ্ঠান। তাই চাকরি হারানোর পর যুক্তরাষ্ট্রে থাকতে হলে নতুন কোনো কোম্পানিকে তাদের স্পন্সর করতে হয়।

তবে সম্প্রতি নতুন চাকরি পাওয়ার বিষয়টি বেশ কঠিন হয়ে পড়েছে। যা সেসব প্রবাসীর পরিস্থিতি আরও কঠিন করে দিয়েছে।

বিজ্ঞাপন

অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান এখন এআই-এর দিকে ঝুঁকে পড়ছে। ফলে আগের তুলনায় বেশি মানুষ চাকরি হারাচ্ছেন।

শুধুমাত্র মেটাই তাদের ৮ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। এছাড়া অ্যামাজন কর্মী কমিয়ে যাচ্ছে। লিঙ্কডইনও নিজেদের পরিধি কমিয়ে আনছে।

যেসব ভারতীয় এই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কাজ করেন তারা শুধুমাত্র কাজই করেন না— সেখানে নিজেদের সন্তানদের বড় করছেন, পড়াশোনা করাচ্ছেন এমনকি বাড়িও কিনেছেন। কিন্তু চাকরি হারিয়ে তাদের সবকিছু এখন শঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে।

সূত্র: এনডিটিভি

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত