​কুড়িগ্রাম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আতাউর রহমান « বাংলাখবর প্রতিদিন

​কুড়িগ্রাম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আতাউর রহমান

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২৬ মে, ২০২৬ | ১২:৪০
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২৬ মে, ২০২৬ | ১২:৪০
Link Copied!
মোঃ আতাউর রহমান -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজারহাটের নাজিমখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান সাহেবের এই অর্জন সত্যিই গর্বের। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে কুড়িগ্রাম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন আতাউর রহমান। তিনি রাজারহাট উপজেলার নাজিমখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সফল প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

​জেলা বাছাই কমিটির যাচাই-বাছাই ও গুণগত মানদণ্ডের ভিত্তিতে তাকে এই শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়া হয়। মূলত বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, ডিজিটাল ক্লাসরুম নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ এবং প্রশাসনিক দক্ষতায় বিশেষ অবদান রাখায় তিনি এই গৌরব অর্জন করেছেন।

শ্রেণিকক্ষে পাঠদানের আধুনিক পদ্ধতি প্রবর্তন সহ বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মনোরম পরিবেশ নিশ্চিত করা এবং নিয়মিত উঠান বৈঠক ও সমাবেশের মাধ্যমে অভিভাবকদের সচেতন করা সহ খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের উৎসাহিত করা।

​এই অর্জনে আতাউর রহমান তার বিদ্যালয়ের সকল সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, এই সম্মাননা তার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে এবং আগামীতে শিক্ষার মান আরও উঁচুতে নিয়ে যেতে তিনি বদ্ধপরিকর।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত