​শিশু ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাজারহাট শিশু পার্ক: ইউএনও তানজিলা তাসনিম « বাংলাখবর প্রতিদিন

​শিশু ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাজারহাট শিশু পার্ক: ইউএনও তানজিলা তাসনিম

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ৩১ মে, ২০২৬ | ৩:২২
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ৩১ মে, ২০২৬ | ৩:২২
Link Copied!

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন শিশু পার্কটি বর্তমানে বিনোদনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম। সম্প্রতি পার্কটি বন্ধ থাকা নিয়ে স্থানীয়দের মাঝে বিভ্রান্তি ছড়ালে তিনি বিষয়টি পরিষ্কার করেন।

​ইউএনও জানান, স্থানীয় শিশু-কিশোর ও সাধারণ মানুষের বিনোদনের কথা মাথায় রেখে পার্কটি নিয়মিত তদারকি করা হচ্ছে। পার্কের ভেতরের পরিবেশ এবং রাইডগুলো সচল রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে আগত দর্শনার্থীরা কোনো ভোগান্তি ছাড়াই সময় কাটাতে পারেন।
​
দীর্ঘদিন ধরে অবহেলিত থাকার পর পার্কটিকে সংস্কারের মাধ্যমে নতুন রূপ দেওয়ার চেষ্টা করছে উপজেলা প্রশাসন। পার্কের ভেতরের আলোকসজ্জা এবং নিরাপত্তা ব্যবস্থার ওপরও জোর দেওয়া হয়েছে। ইউএনও তানজিলা তাসনিম বলেন, “আমরা চাই রাজারহাটের মানুষ ও শিশুরা যেন তাদের অবসরে একটু স্বস্তির জায়গা পায়। পার্কটি সকলের জন্য খোলা রয়েছে এবং এর উন্নয়নমূলক কাজ চলমান থাকবে।

​পার্কটি খোলা থাকার খবর নিশ্চিত হওয়ায় স্থানীয় অভিভাবকদের মাঝে স্বস্তি দেখা গেছে। তারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি তুলেছেন। উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সরকারি ছুটির দিনগুলোতে দর্শনার্থীদের ভিড় বেশি থাকায় পার্কের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা রক্ষায় বিশেষ নজর দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

রাজারহাট উপজেলা প্রশাসন ও ইউএনও’ ফেসবুক আইডিতে সত্যতা নিশ্চিত করে বলেছেন, সম্মানিত উপজেলাবাসী, মিথ্যা গুজবে কান দেবেন না। উপজেলা পরিষদের শিশু পার্ক বন্ধ নয়, বরং উন্মুক্ত।

তবে ঈদের দিন বা অন্য কোনো উৎসবে অস্থায়ী দোকান-পাট বসাতে উপজেলা প্রশাসনকে অবহিত করে তা করার জন্য অনুরোধ জানাচ্ছি। এতে শিশুদের নিরাপত্তা যেমন নিশ্চিত হয় তেমনি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটে না। ধন্যবাদ সকলকে, শিশুদের আগামীর দিনগুলো হোক নিরাপদ ও আনন্দময়!

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত