দুঃসময়ে মমতার পাশে হুমায়ুন কবির, দিলেন ঐতিহাসিক প্রস্তাব « বাংলাখবর প্রতিদিন

দুঃসময়ে মমতার পাশে হুমায়ুন কবির, দিলেন ঐতিহাসিক প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৫ জুন, ২০২৬ | ১:৫২
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৫ জুন, ২০২৬ | ১:৫২
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন মোড় এনে দিয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির। একসময় দলবিরোধী অবস্থানের কারণে বহিষ্কৃত হওয়া এই নেতা এখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় ফিরতে নিজের আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

সম্প্রতি অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কলকাতার ভবানিপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে মমতা পরাজিত হন। তিনি হেরে যান তার সাবেক সহযোগী এবং বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। ফলে বর্তমানে তিনি বিধায়ক নন এবং বিধানসভায় ফিরতে হলে তাকে উপনির্বাচনে জয়ী হতে হবে।

এমন পরিস্থিতিতে হুমায়ুন কবির সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তৃণমূল থেকে বহিষ্কারের পর তিনি আম জনতা উন্নয়ন পার্টি নামে নিজস্ব রাজনৈতিক দল গঠন করেন এবং মুর্শিদাবাদ জেলার দুটি আসন থেকেই জয়ী হন।

বিজ্ঞাপন

তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তিনি রেজিনগর আসনটি ছেড়ে দিতে প্রস্তুত, যাতে সেখানে উপনির্বাচনের মাধ্যমে তৃণমূল নেত্রী বিধানসভায় ফিরতে পারেন।

হুমায়ুন কবির বলেন, মমতা যদি আমার কাছে আসেন, তাহলে আমি তাকে রেজিনগর থেকে বিধানসভায় পাঠাতে পারি।

তিনি আরও দাবি করেন, যদি তিনি নন্দীগ্রাম থেকে লড়েন, তাহলে জিততে পারবেন না। কিন্তু চাইলে আমি পদত্যাগ করব এবং আমার কেন্দ্র থেকে তার জয় নিশ্চিত করব।

বিজ্ঞাপন

মুখ্যমন্ত্রী সুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানিপুর—দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন। পরে তিনি নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান রাজনৈতিক অবস্থার প্রতি সহানুভূতি জানিয়ে হুমায়ুন কবির বলেন, আজ তিনি যে পরিস্থিতির মধ্যে আছেন, তা আমাকে কষ্ট দেয়। আমি আজ যা হয়েছি, তার কারণ তিনিই।

তবে একই সঙ্গে মুর্শিদাবাদে নিজের রাজনৈতিক প্রভাবের কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, এখন হয়তো অনেকেই মমতার কথা শুনবেন না, কিন্তু রেজিনগরে হুমায়ুন কবিরই শেষ কথা।

সূত্র: এনডিটিভি

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত