দৌলতদিয়ায় নদীতে পড়া বাসটি ৩ ঘণ্টা পর উদ্ধার, আগেই নামিয়ে দেওয়া হয় যাত্রীদের « বাংলাখবর প্রতিদিন

বাস থেকে নামতে গড়িমসি করছিলেন যাত্রীরা

দৌলতদিয়ায় নদীতে পড়া বাসটি ৩ ঘণ্টা পর উদ্ধার, আগেই নামিয়ে দেওয়া হয় যাত্রীদের

মোঃ হাসানুজ্জামান, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ৫ জুন, ২০২৬ | ৩:৩৮
মোঃ হাসানুজ্জামান, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ৫ জুন, ২০২৬ | ৩:৩৮
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। তবে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আগেই সব যাত্রী বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

আজ শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরি কবরী কনভেনশনে ওঠার সময় দুর্ঘটনার শিকার হয়। পরে দুপুর পৌনে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ বাসটিকে নদী থেকে উদ্ধার করে।

দুর্ঘটনার সময় বাসটির সহকারী সাকিব হোসেন (২৭) পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত লাফ দিয়ে ফেরির পন্টুনে উঠতে সক্ষম হন। এতে তিনি সামান্য আহত হন। অন্যদিকে চালক ঝন্টু আলী (৪৭) বাসসহ নদীতে পড়ে গেলেও জানালা দিয়ে বের হয়ে সাঁতরে ওপরে উঠে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। আহত দুজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিতে ওঠার আগে নৌ-পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাসের যাত্রীদের নেমে যেতে নির্দেশ দেয়। যাত্রীরা নামতে গড়িমসি করলেও অবশেষে নেমে যাওয়ার পর চালক বাসটি ফেরিতে তুলতে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির ডালায় সজোরে আঘাত করে। এতে ডালার তার ছিঁড়ে গিয়ে বাসটি সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

বাসটির সুপারভাইজার আজমল হোসেন জানান, বাসটিতে ৪০ জন যাত্রীর টিকিট কাটা থাকলেও ৩৭ জন যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার আগে সবাই নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

চিকিৎসাধীন চালক ঝন্টু আলী জানান, কুষ্টিয়ার মজমপুর গেট থেকে সকাল সোয়া ৭টার দিকে বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। যাত্রার আগে বাসের ইঞ্জিন ও ব্রেক পরীক্ষা করা হয়েছিল। তবে ফেরিতে ওঠার সময় কীভাবে নিয়ন্ত্রণ হারিয়েছে তা তিনি বুঝতে পারেননি।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা এবং বিআইডব্লিউটিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, প্রশাসনের নির্দেশনা মেনে যাত্রীদের আগেই বাস থেকে নামিয়ে দেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও ফেরিতে ওঠা-নামার সময় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ নিয়ম মেনে চলার আহ্বান জানান তিনি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত