পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ, তালিকায় আরও ১৬ অঞ্চল « বাংলাখবর প্রতিদিন

পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ, তালিকায় আরও ১৬ অঞ্চল

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৫ জুন, ২০২৬ | ১০:৩৪
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৫ জুন, ২০২৬ | ১০:৩৪
Link Copied!
অনলাইন ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকায় বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল অস্তিত্ব সংকটের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দশকে বিশ্বের ১৭টি অঞ্চল চরম ঝুঁকিতে রয়েছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২১০০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ৩২ থেকে ৮৪ সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে। এতে উপকূলীয় এলাকা ও নিচু দ্বীপ রাষ্ট্রগুলোর বড় অংশ পানির নিচে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নিচু দ্বীপরাষ্ট্রগুলো সবচেয়ে ঝুঁকিতে:
ঝুঁকির তালিকায় রয়েছে মালদ্বীপ, টুভালু, কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ, সলোমন দ্বীপপুঞ্জসহ একাধিক দ্বীপ রাষ্ট্র। এর মধ্যে অনেক অঞ্চলে ইতোমধ্যেই ভূমি ক্ষয় ও পানির চাপ বাড়তে শুরু করেছে।

বিজ্ঞাপন

মালদ্বীপে ২০৫০ সালের মধ্যে বেশিরভাগ দ্বীপ বসবাসের অযোগ্য হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টুভালুর প্রায় ৯৫ শতাংশ এলাকা শতাব্দীর শেষে পানির নিচে চলে যেতে পারে।

বাংলাদেশও রয়েছে উচ্চ ঝুঁকিতে:
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ তার মোট ভূখণ্ডের প্রায় ১৭ শতাংশ হারাতে পারে। এতে প্রায় দুই কোটি মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে।

উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, ঘন ঘন ঘূর্ণিঝড় এবং কৃষি উৎপাদন কমে যাওয়াকে বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে জীবিকা ও খাদ্য নিরাপত্তা বড় চ্যালেঞ্জে পড়বে।

বিজ্ঞাপন

উন্নত দেশ ও ঐতিহাসিক শহরও ঝুঁকিতে:
শুধু উন্নয়নশীল দেশ নয়, উন্নত দেশ ও বিখ্যাত শহরও ঝুঁকির বাইরে নয়। এর মধ্যে রয়েছে ইতালির ভেনিস, যুক্তরাষ্ট্রের মায়ামি এবং নেদারল্যান্ডস।

ভেনিস প্রতি বছর ধীরে ধীরে নিচে বসে যাচ্ছে। মায়ামিতে ভূগর্ভস্থ পানির চাপ ও ভূমির গঠনগত কারণে দীর্ঘমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে। নেদারল্যান্ডসের বড় অংশ সমুদ্রপৃষ্ঠের নিচে হওয়ায় দেশটি সবসময় ঝুঁকিতে থাকে।

তালিকায় আরও কয়েকটি অঞ্চল:
নাউরু, ভানুয়াতু, সেশেলস, সামোয়া, ফিজি এবং বাহামাসসহ আরও কয়েকটি অঞ্চলও এই ঝুঁকির তালিকায় রয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই অঞ্চলগুলো হারিয়ে গেলে শুধু মানচিত্র নয়, বিশ্বজুড়ে জীববৈচিত্র্য, অর্থনীতি ও কোটি মানুষের জীবন-জীবিকায় বড় ধরনের প্রভাব পড়বে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত