​রাজারহাটে জমির খুঁটি না থাকাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহতের অবস্থা আশঙ্কাজনক « বাংলাখবর প্রতিদিন

​রাজারহাটে জমির খুঁটি না থাকাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহতের অবস্থা আশঙ্কাজনক

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ১৯ জুন, ২০২৬ | ৯:২৮
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ১৯ জুন, ২০২৬ | ৯:২৮
Link Copied!

রাজারহাট উপজেলায় জমির সীমানার খুঁটি নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল ঘটে যাওয়া এই সংঘর্ষে গুরুতর আহত শাহিন আলম(৪২) এর অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক।

হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবকের জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন চিকিৎসকরা। এদিকে মুমূর্ষু সন্তানের জীবন রক্ষার্থে কান্নায় ভেঙে পড়ে সবার কাছে দোয়ার আকুতি জানিয়েছেন তার অসহায় পিতা, খোকা মিয়া।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে ফুলখা, মোজাহিদ পাড়া গ্রামের শাহিন আলম (৪২)
পিতা খোকা মিয়া সহ দুই প্রতিবেশীর মধ্যে জমিজমা ও সীমানা নিয়ে বিরোধ চলছিল। গতকাল বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ইং দুপুরে বিরোধপূর্ণ ওই জমিতে সীমানার খুঁটি উপরানোকে (খুটি না থাকা) কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং একপর্যায়ে তা তীব্র লাঠিসোঁটা ও ইট পাটকেল সহ মারাত্মক সংঘর্ষে রূপ নেয়।

বিজ্ঞাপন

​সংঘর্ষ চলাকালীন প্রতিপক্ষের উপর্যুপরি আঘাতে শাহিন আলম(৪২) এর মাথায় ৪টি ও শরীরে ১টি মারাত্মক জখম হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তার মাথা সহ সরিলে ৫টি জখমে ১৮টি সেলাই দিয়ে রংপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণ এবং মাথায় গুরুতর আঘাতের কারণে রোগীর অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক ও সংকটাপন্ন। ছেলের এই অবস্থায় হাসপাতালের বারান্দায় বসে আহাজারি করছেন তার পরিবার, সেই সাথে ‘শাহিন আলম’ এর বাবা অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “জমির খুঁটি নিয়ে এই সামান্য বিরোধে ওরা আমার ছেলেকে এভাবে শেষ করে দেবে ভাবিনি। আমার ছেলেটার অবস্থা খুব খারাপ। ও যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে, সেজন্য আমি সবার কাছে হাত জোর করে দোয়া চাচ্ছি।”

এবিষয়ে রাজারহাট থানার তদন্তকারী কর্মকর্তা (এস আই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ভুক্তভোগী বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বাদীপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত