কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদের নতুন সেতু উদ্বোধন « বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদের নতুন সেতু উদ্বোধন

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২০ জুন, ২০২৬ | ৪:১৭
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২০ জুন, ২০২৬ | ৪:১৭
Link Copied!
সেতু তৈরির কার্যক্রম -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ড. আতিক ‘মুজাহিদ’ রাজারহাট উপজেলার নাজিমখান ইউপি’র বাছড়ায়, একটি ব্রিজ শুভ উদ্বোধন করেছেন। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই সেতুটি উদ্বোধনের ফলে ২২টি পরিবারের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের উন্মোচন হলো।

​শনিবার ২০ জুন ২০২৬ ইং দুপুরে এক জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য।

​সেতুটি উদ্বোধনের সময় ড. আতিক মুজাহিদ তার বক্তব্যে বলেন, “কুড়িগ্রাম সহ রাজারহাটের মানুষের অধিকার আদায় এবং টেকসই অবকাঠামোগত উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য। এই সেতুটি নির্মাণের ফলে অবহেলিত এই ২২টি পরিবারের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট লাঘব হবে।

বিজ্ঞাপন

কৃষি পণ্য পরিবহন, শিক্ষার্থীদের সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং জরুরি চিকিৎসা সেবায় এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি এই পরিবারগুলোর রাস্তাঘাট সংস্কার ও উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেতুটি চালু হওয়ায় স্থানীয় ২২টি পরিবার সহ সাধারণ মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এলাকাবাসী জানান, এতদিন এই ২২টি পরিবার খালের ওপর সেতু না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন এই সেতুটি তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করল।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত