বিদায়ের আগে হিন্দু চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার « বাংলাখবর প্রতিদিন

বিদায়ের আগে হিন্দু চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২২ জুন, ২০২৬ | ১০:২৮
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২২ জুন, ২০২৬ | ১০:২৮
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিদায়ের আগে চা বাগানের শ্রমিক মঙ্গল দাসের বিদ্যুতের বকেয়া বিল ২০ হাজার টাকা পরিশোধ করে দিলেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। ফলে দীর্ঘ কারাভোগের পর অবশেষে মুক্তি পেলেন মঙ্গল দাস।

বিমানবন্দর এলাকার কেওয়াছড়া চা বাগানের বিরাশ দাসের ছেলে মঙ্গল দাস বিদ্যুতের বকেয়া বিল ২০ হাজার টাকা দিতে না পারায় গত বছরের ১৮ ডিসেম্বর থেকে কারাভোগ করছিলেন। একসময় কারাগার পরিদর্শনে গিয়ে মঙ্গল দাসের সঙ্গে দেখা হয় জেলা প্রশাসক সারওয়ার আলমের। বিষয়টি জানার পর তিনি সহায়তার আশ্বাস দেন।

সেই আশ্বাসের ভিত্তিতে গত ১১ মার্চ মঙ্গল দাসের জামিনের আদেশ দেন যুগ্ম জেলা ও দায়রা জজ বিদ্যুৎ আদালত সিলেটের বিচারক আনোয়ারুল কবির। পরদিন কারাগার থেকে মুক্তি পান মঙ্গল দাস।

বিজ্ঞাপন

কিন্তু বকেয়া বিল পরিশোধ না হওয়ায় গত ২২ এপ্রিল পুনরায় মঙ্গল দাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিদ্যুৎ আদালতের বিচারক। সেই পরোয়ানার ভিত্তিতে গত ১৭ জুন বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ মঙ্গল দাসকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

অবশেষে রবিবার (২১ জুন) জেলা প্রশাসক মঙ্গল দাসের বিদ্যুতের বকেয়া বিল ২০ হাজার টাকা পরিশোধ করে দেন। বকেয়া বিল পরিশোধ হওয়ার পর যুগ্ম জেলা ও দায়রা জজ বিদ্যুৎ আদালতের বিচারক আনোয়ারুল কবির মঙ্গল দাসের জামিনের আদেশ দেন। এরপর জামিননামা কারাগারে প্রেরণ করা হয়।

বিদ্যুৎ আদালতের বেঞ্চ সহকারী মো. উজ্জ্বল মিয়া জানান, জামিনের আদেশ দেওয়ার পর মঙ্গল দাসকে মুক্তির জন্য জামিননামা কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে ন্যস্ত করা হয়। যদিও প্রজ্ঞাপনে প্রত্যাহারের নির্দিষ্ট কোনও কারণ উল্লেখ করা হয়নি।

তবে স্থানীয় লোকজন বলছেন, হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহে দীর্ঘদিনের অনিয়ম, সিন্ডিকেট ভেঙে দানের তিনটি ডেগ সিলগালা করে নতুন করে দানবাক্স বসান ডিসি সরোয়ার আলম। এর তিন দিনের মাথায় সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। তারা বলছেন, দানবাক্স ও তহবিল ব্যবস্থাপনা এবং মাজার এলাকায় মাদক বন্ধের পদক্ষেপ নেওয়ায় ডিসিকে প্রত্যাহার করা হয়। এই ঘটনায় ডিসি সরোয়ার আলমের পক্ষে সহমর্মিতা জানিয়ে চরম ক্ষিপ্ত হয়েছে সাধারণ মানুষ।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত