৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা « বাংলাখবর প্রতিদিন

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৩ জুন, ২০২৬ | ১২:১০
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৩ জুন, ২০২৬ | ১২:১০
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজধানীর নামকরা সরকারি ৭টি কলেজের একাডেমিক কার্যক্রম, পরীক্ষা, রুটিন, ফলাফল, ট্রান্সক্রিপ্ট ও শিক্ষার্থী-সংক্রান্ত সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহার করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬’ (২০২৬ সনের ৭৮ নং আইন)-এর ধারা ৪(৩) অনুযায়ী ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজকে এই বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত বা অধিভুক্ত কলেজ হিসেবে গণ্য করা হয়েছে।

​একই আইনের ৬ ও ৭ ধারা অনুযায়ী, সংযুক্ত এই কলেজগুলোর শিক্ষাদান, পাঠ্যক্রম, পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন, একাডেমিক মান সংরক্ষণ এবং ডিগ্রি ও সনদ প্রদানসহ যাবতীয় একাডেমিক কার্যক্রম এই বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে।

বিজ্ঞাপন

​বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হচ্ছে। তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নির্ধারিত শিক্ষা কাঠামো ও কারিকুলামের আওতায় একাডেমিক কার্যক্রম সম্পন্ন করবেন এবং শর্ত পূরণ সাপেক্ষে এই বিশ্ববিদ্যালয় থেকেই মূল সনদ ও ডিগ্রি পাবেন।

​নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ এবং এর পরবর্তী সময়ে সব ধরনের একাডেমিক বিজ্ঞপ্তি, রুটিন, ফলাফল, ট্রান্সক্রিপ্ট, ওয়েবসাইট ও চিঠিপত্রে সংশ্লিষ্ট কলেজের নামের আগে বা সাথে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ যুক্ত করতে হবে।

উদাহরণ হিসেবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে- ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ সংযুক্ত: সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষার প্রশ্নপত্রে বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহারের ঘটনায় ঢাকা কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ ও পরীক্ষা বয়কটের ঘটনা ঘটে। যা নিয়ে চরম বিতর্ক শুরু হয় শিক্ষাঙ্গনে। শিক্ষার্থীদের পরীক্ষা বয়কট ও প্রতিবাদী অবস্থানের পর এলো এমন নির্দেশনা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত