মুদিদোকানসহ বিভিন্ন ব্যবসা খাতকে সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা: সংসদে অর্থমন্ত্রী « বাংলাখবর প্রতিদিন

মুদিদোকানসহ বিভিন্ন ব্যবসা খাতকে সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা: সংসদে অর্থমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৪ জুন, ২০২৬ | ৬:৪৩
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৪ জুন, ২০২৬ | ৬:৪৩
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

প্রস্তাবিত বাজেট পাস হলে আগামী মাস থেকে মূল্য সংযোজন করের (ভ্যাট) আওতায় আসবে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ ধরনের ব্যবসা। বুধবার সংসদে প্রশ্নোত্তরে এই তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় এমপি সেলিনা সুলতানার প্রশ্ন ছিল, বিগত অর্থবছরে ভ্যাট থেকে সরকারের রাজস্ব আয় কত ছিল? নতুন কোনো প্রতিষ্ঠান বা উৎসকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে কিনা? থাকলে সম্ভাব্য প্রতিষ্ঠান বা উৎসের তালিকা কী?

জবাবে অর্থমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট বাবদ সরকারের আয় ছিল এক লাখ ৪১ হাজার হাজার ৫৮৬ কোটি টাকা।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, আগামী অর্থবছরে ১৬ ধরনের ব্যবসায়িক খাতকে ভ্যাটের সুর্নিদিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা সরকারের আছে।

এগুলো হলো- ১. মুদি দোকান; ২. তৈরি পোশাক বা কাপড়ের দোকান; ৩. কনফেকশনারি; ৪. কসমেটিক্সের দোকান; ৫. প্লাস্টিকের সিরামিকের গৃহস্থালী পণ্য ও জুতার দোকান; ৬. হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা; ৭. ডেকোরেটরস; ৮ মোবাইল ফোন, এসি, ফ্রিজ, ওভেন ও অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের বিক্রেতা; ৯. পেইন্ট ও হার্ডওয়‍্যার এবং সেনিটারি ও ফিটিংস; ১০. টাইলসের দোকান; ১১. ঢেউটিনের দোকান; ১২. রড ও সিমেন্ট; ১৩. ফার্ণিচারের দোকান; ১৪. বিউটি পার্লার; ১৫. মিষ্টান্ন ভান্ডার এবং ১৬. রেস্টুরেন্ট।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত