অনলাইন জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৪ « বাংলাখবর প্রতিদিন

অনলাইন জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৫ জুন, ২০২৬ | ১১:৫৪
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৫ জুন, ২০২৬ | ১১:৫৪
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দিনাজপুর ও রংপুরে পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত একটি চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তাদের কাছ থেকে জুয়ার কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার (২৪ জুন) র‍্যাব-১৩ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার কুয়াতপুর হামিদপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পেরেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অবৈধ জুয়ার কার্যক্রম পরিচালনা করছিল। তারা মাস্টার এজেন্ট হিসেবে কাজ করে বিকাশ, নগদ ও উপায়সহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে অর্থ লেনদেন করত।

বিজ্ঞাপন

অভিযানের সময় একজনের কাছ থেকে একটি মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়। পরে পৃথক অভিযানে বাকি তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, অনলাইন জুয়া ও অন্যান্য সাইবার অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত