রাজারহাটে ‘ওয়ান চাইল্ড-ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বড়ঘাট গমির উদ্দিন দাখিল মাদ্রাসায় র‍্যালি ও বৃক্ষরোপন « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে ‘ওয়ান চাইল্ড-ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বড়ঘাট গমির উদ্দিন দাখিল মাদ্রাসায় র‍্যালি ও বৃক্ষরোপন

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২৯ জুন, ২০২৬ | ২:১১
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২৯ জুন, ২০২৬ | ২:১১
Link Copied!

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ঘাট গমির উদ্দিন দাখিল মাদ্রাসায় ‘ওয়ান চাইল্ড-ওয়ান ট্রি’ বৃক্ষরোপন কর্মসূচি-২০২৬ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে রবিবার (২৯ জুন) ২০২৬ইং  মাদ্রাসা চত্বরে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়।

​দেশব্যাপী পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারের চলমান জাতীয় সবুজ মিশনের অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

বিজ্ঞাপন

​সোমবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসা চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যানার ও পরিবেশ বিষয়ক বিভিন্ন ফেস্টুন হাতে অংশ নেন। 

র‍্যালি শেষে মাদ্রাসা প্রাঙ্গণে জাম, জলপাই গাছের চারা রোপন করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের বিপর্যয় রোধ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপনের কোনো বিকল্প নেই। ‘ওয়ান চাইল্ড-ওয়ান ট্রি’ বা ‘একটি শিশু, একটি গাছ’ স্লোগানকে ধারণ করে প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপন ও তার সঠিক পরিচর্যা করার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মের হাত ধরেই দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িঘর সবুজে ছেয়ে যাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে উঠবে।

​অনুষ্ঠানে মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট, সহকারী শিক্ষকবৃন্দ, এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত