‎২০দিন ধরে নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর গ্রেপ্তার ২ « বাংলাখবর প্রতিদিন

‎২০দিন ধরে নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর গ্রেপ্তার ২

মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
আপডেটঃ ২ জুলাই, ২০২৬ | ১:০৫
মোঃ রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার:
আপডেটঃ ২ জুলাই, ২০২৬ | ১:০৫
Link Copied!
নিখোঁজ দুই শিশু -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনীতে দুই স্কুল ছাত্র নিখোঁজের ২০দিন অতিবাহিত হলেও এখনও কোন সন্ধান মেলেনি। ২০দিন ধরে নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশ নড়েচড়ে বসেছে, পুলিশ রাকিব ও রাহিম নামক ২জনকে গ্রেপ্তার করেছে। এলাকাবাসী জানায় গ্রেপ্তারকৃত দু’জনই কিশোর গ্যাংয়ের সদস্য। এদিকে নিখোঁজ শিশুদ্বয়ের পিতা-মাতা সন্তানের সন্ধান না পেয়ে অসুস্হ হয়ে পাগল প্রায়।

গত ১১ জুন একই গ্রামের দুই কিশোর রাকিব ও রাহিম এই দু’জন মিলে আব্দুল্লাহকে বাড়ি থেকে ডেকে খুকনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যায়। পরে আব্দুল্লাহ স্কুল থেকে টিফিন খেতে বাড়িতে যায়। রাহিম ও রাকিব আবারও তার বাড়িতে এসে আব্দুল্লাহকে ডেকে নিয়ে যায়। সেই থেকে আব্দুল্লাহ নিখোঁজ হয়। 

রাকিব ও রাহিম নামে এই দুই কিশোর ঢাকাতে অবস্থান করছিল খোঁজ পেয়ে আব্দুল্লাহর বাবাসহ আত্নীয়স্বজন তাদেরকে গত ১৩ জুন ঢাকা থেকে উদ্ধার করে  খুকনীতে নিয়ে আশে। এ খবর পেয়ে মোঃ হালিম ও সেলিমের নেতৃত্বে ১৪/১৫জন এসে রাকিব ও রাহিমকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। ঐদিনই আব্দুল্লাহ’র বাবা মোঃ শামীম হোসেন বাদী হয়ে থানায় মামলা করলে  ঐ দু’জনকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে কোর্টে চালান দেয়া হয়।

বিজ্ঞাপন

‎‎উল্লেখ্য,গত ১৩-৬-২৬ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এনায়েতপুর থানায় একটি মামলা রুজু করা হয়,যার  নং ০৭,আর্জিতে নিখোঁজরা হলেন, খুকনী রহমত খোলার মোঃ শামীমের ছেলে মোঃ আব্দুল্লাহ (৯) ও দৌলতপুর সামান্য পাড়ার মোঃ খোরশেদ এর ছেলে মোঃ আফসার (১০)। এই মামলার বাদি হচ্ছে আব্দুল্লাহ’র বাবা শামীম।

গত ২১জুন এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। ‎মানববন্ধনে বক্তব্য রাখেন, খুকনী ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, বিএনপি নেতা লিয়াকত হোসেন লাবু ও থানা ছাত্র দলের সদস্য সচিব ইমতিয়াজ হাসান মোল্লা সহ নিখোঁজের পিতা মাতা ও শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন, দুটি নিষ্পাপ শিশু নিখোঁজের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানায়।

বিজ্ঞাপন

গত ১৩-৬-২৬ তারিখে গ্রেপ্তারকৃত রাকীব ও রাহিমকে পুলিশের জিজ্ঞাসাবাদের সময় তাদের সাথে হাসু নামক একজন ছিল বলে তারা স্বীকারোক্তি দেয়। পুলিশ মোঃ হাসুকে গ্রেফতার করে থানায় এনে অঞ্জাত কারণে ছেড়ে দেয়। বাদী পক্ষ বলছে, পুলিশ মোটা অংকের অর্থ  বিনিময়ে হাসুকে ছেড়ে দিয়েছে বলে তারা সন্দেহ  করছে।

‎এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি জাহিদ হাসান বলেন, দুই শিশু নিখোঁজের মামলায় দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত