আর্জেন্টিনা-ব্রাজিল খেলা নিয়ে সংঘর্ষে বিএনপি নেতা খুন « বাংলাখবর প্রতিদিন

আর্জেন্টিনা-ব্রাজিল খেলা নিয়ে সংঘর্ষে বিএনপি নেতা খুন

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ২ জুলাই, ২০২৬ | ১০:২৩
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ২ জুলাই, ২০২৬ | ১০:২৩
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজধানীর আদাবরে ফুটবল খেলা দেখার সময় আর্জেন্টিনা-ব্রাজিল দ্বন্দ্বে সংঘর্ষে বিএনপি নেতা বাদশা মিয়া নিহত হয়েছেন। সংঘর্ষে আরেক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, বিশ্বকাপ ফুটবল খেলা কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বাদশা মিয়া নামে একজন মারা যান।

পুলিশ জানায়, গত সোমবার রাতে নবোদয় হাউজিংয়ে ব্রাজিল ও জাপানের ফুটবল খেলা কেন্দ্র করে দুই পক্ষের মারামারি হয়। একপক্ষে ছিলেন নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক বাদশা মিয়া। অন্যপক্ষে ছিলেন একই এলাকার রিপন ও পারভেজ।

বিজ্ঞাপন

গতকাল সন্ধ্যায় দুই পক্ষই মীমাংসার জন্য নবোদয় হাউজিংয়ে সালিশে বসে। সমাধান না হওয়ায় সাদ্দাম ও বাদশা রাত ৮টার দিকে সেখান থেকে চলে যাওয়ার সময় পথিমধ্যে তাদের ওপর হামলা হয়। অন্যপক্ষের লোকজন তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদ জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা জানান, ফুটবল খেলা কেন্দ্র করে দুই পক্ষের মারামারি হয়েছিল। পরে তারা নিজেরায় মিটমাট করে নেওয়ার জন্য সালিশে বসে। সমাধান না হওয়ায় পরে হামলার ঘটনা ঘটে। জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত