সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় এএসপি ফজলুর গ্রেপ্তার « বাংলাখবর প্রতিদিন

সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় এএসপি ফজলুর গ্রেপ্তার

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩ জুলাই, ২০২৬ | ৩:৪৪
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩ জুলাই, ২০২৬ | ৩:৪৪
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর ও জনপ্রিয় ইসলামি স্কলার আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহৃত হন পিরোজপুরের সুখরঞ্জন বালী। এই ঘটনায় মামলার অন্যতম প্রধান আসামি ও সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২ জুলাই) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এবং ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গতকাল শুক্রবার (৩ জুলাই) সাংবাদিকদের কাছে এই চাঞ্চল্যকর গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণী ও আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দেওয়ার জন্য সুদূর পিরোজপুর থেকে ঢাকার সুপ্রিম কোর্ট সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছিলেন সুখরঞ্জন বালী। কিন্তু ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে থেকেই তৎকালীন সরকারের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একদল সদস্য তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

এরপর দীর্ঘ দিন তার কোনো খোঁজ মেলেনি। পরবর্তীতে জানা যায়, সুকৌশলে সীমান্ত পার করে তাকে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে পুশইন করা হয়েছিল। অনুপ্রবেশের দায়ে ভারতের একটি আদালতে সাজা পেয়ে দীর্ঘ পাঁচ বছর তাকে কলকাতার দমদমসহ বিভিন্ন কারাগারে বন্দিজীবন কাটাতে হয়। সাজা ভোগ শেষে দেশে ফিরে তিনি এই লোমহর্ষক রাষ্ট্রীয় অপহরণের বিশদ বর্ণনা দেন।

পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে, গত ২০২৫ সনের ২২ আগস্ট ভুক্তভোগী সুখরঞ্জন বালী নিজেই বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ তৎকালীন সরকারের প্রভাবশালী মন্ত্রী, গোয়েন্দা কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের শীর্ষস্থানীয় ৩২ জনকে আসামি করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে প্রকাশ্য দিবালোকে একজন সাক্ষীকে অপহরণের ঘটনাটি স্বাধীন বিচার ব্যবস্থার ওপর এক চরম আঘাত ছিল। এই মামলার সুনির্দিষ্ট তদন্ত ও এজাহার নামীয় আসামিদের তালিকায় সম্পৃক্ততার অকাট্য প্রমাণের ভিত্তিতেই এএসপি ফজলুর রহমানকে গ্রফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে। আইন অনুযায়ী এই অপহরণ চক্রে জড়িত বাকি অপরাধীদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত