একযোগে ৩৮ বিচারককে বদলি « বাংলাখবর প্রতিদিন

একযোগে ৩৮ বিচারককে বদলি

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৬ জুলাই, ২০২৬ | ১:৫৫
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৬ জুলাই, ২০২৬ | ১:৫৫
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চার সদস্যকে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে আরও ৩৪ বিচারককে বিভিন্ন কর্মস্থলে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার (৫ জুলাই) আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চার সদস্যকে সিনিয়র সিভিল জজ পদ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে জ্যেষ্ঠতাসহ পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের নতুন পদ ও কর্মস্থলে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অন্য প্রজ্ঞাপনে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের আরও ৩৪ সদস্যকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া বদলিকৃত ও পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের যোগদানের সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, বর্তমানে কর্মরত বিচারকদের আগামী ৭ জুলাইয়ের মধ্যে দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

তবে যারা বর্তমানে প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন, তারা প্রশিক্ষণ বা ছুটি শেষে দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দেবেন।জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত