সংবাদ প্রকাশে ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে ‘ভুয়া’ আখ্যা দিলেন বিতর্কিত ডিলার উজ্জ্বল চন্দ্র রায় « বাংলাখবর প্রতিদিন

কথায় কথায় আরএসদের চাকরি খাওয়ার হুমকি

সংবাদ প্রকাশে ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে ‘ভুয়া’ আখ্যা দিলেন বিতর্কিত ডিলার উজ্জ্বল চন্দ্র রায়

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ৮ জুলাই, ২০২৬ | ৯:০৮
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ৮ জুলাই, ২০২৬ | ৯:০৮
Link Copied!
অভিযুক্ত ডিলার উজ্জ্বল চন্দ্র রায় -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

লালমনিরহাটের বড়বাড়ী পঞ্চগ্রাম ইউনিয়নের প্রাণ আরএফএল (জুস গ্রুপ)-এর স্থানীয় বিতর্কিত ডিলার উজ্জ্বল চন্দ্র রায়ের বিরুদ্ধে তথ্য-প্রমাণ সহ সংবাদ প্রকাশের জেরে এক কর্মরত সাংবাদিককে ফেসবুক কমেন্টে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করার পাশাপাশি চরম অপেশাদার ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার অভিযোগ উঠেছে।

মূলত সত্য ঘটনা আড়াল করতে এবং নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতেই ওই ডিলার গণমাধ্যমের কণ্ঠরোধের এই অপচেষ্টা চালিয়েছেন বলে, স্টাফ রিপোর্টার, মোঃ রেজাউল হক সাংবাদিক সহ সচেতন নাগরিক সমাজ মনে করছেন।

অনুসন্ধানে জানা যায়, বিতর্কিত ডিলার উজ্জ্বল চন্দ্র রায়ের (২৭), পিতা: সুধাংশু রায় খামখেয়ালিপনা, অকথ্য ভাষায় গালিগালাজ এবং চরম অপেশাদার আচরণের কারণে একের পর এক সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) চাকরিচ্যুত হচ্ছেন এবং অনেকে বাধ্য হয়ে চাকরি ছেড়ে দিচ্ছেন। এই সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে সম্প্রতি স্থানীয় গণমাধ্যমে কয়েকটি সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশিত হয়।

​সংবাদটি প্রকাশের পর থেকেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ডিলার উজ্জ্বল চন্দ্র রায়। নিজের অপরাধ ঢাকার কোনো উপায় না পেয়ে তিনি উল্টো প্রতিবেদনকারী সাংবাদিককে ‘ভুয়া সাংবাদিক’ বলে কমেন্টে বলেন এবং অপপ্রচার শুরু করেন এবং সামাজিক ও পেশাগতভাবে হেনস্তা করার চেষ্টা চালান।

ভুক্তভোগী চাকরিচ্যুত ও কর্মরত সেলস রিপ্রেজেন্টেটিভরা জানান, ডিলার উজ্জ্বলের অবমাননাকর আচরণ ও অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই চাকরি খাওয়ার হুমকি দেওয়া হয়। আর এই সত্য যখন গণমাধ্যমে উঠে এলো, তখন তিনি নিজের অপরাধ স্বীকার না করে উল্টো সংবাদকর্মীর ওপর চড়াও হয়েছেন, যা অত্যন্ত নিন্দনীয়।

এদিকে সত্য সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ‘ভুয়া’ আখ্যা দেওয়া এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টির এমন অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। তারা বলেন, হলুদ সাংবাদিকতা কিংবা ব্যক্তিগত আক্রোশ নয়, বরং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সংবাদটি করা হয়েছে। ডিলারের এই ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত বলে জানিয়েছেন।

স্থানীয় সংবাদকর্মীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উক্ত ডিলারের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত