বিকেলে যোগদান, সন্ধ্যায় বদলি: মুখ খুললেন পুলিশ সুপার « বাংলাখবর প্রতিদিন

বিকেলে যোগদান, সন্ধ্যায় বদলি: মুখ খুললেন পুলিশ সুপার

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৮ জুলাই, ২০২৬ | ১১:৪৭
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৮ জুলাই, ২০২৬ | ১১:৪৭
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা ঝালকাঠির নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদানের মাত্র ৪ ঘণ্টার মধ্যেই পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) জরুরি তলবে ঢাকায় ফিরে গেছেন। ঘটনাটি ঘিরে চলছে ব্যাপক আলোচনা।

এর আগে গত রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই প্রজ্ঞাপনের আলোকে তিনি সোমবার (৭ জুলাই) বিকেলে ঝালকাঠিতে দায়িত্ব গ্রহণ করেন। তবে দায়িত্ব গ্রহণের ৪ ঘণ্টা পরই সন্ধ্যায় আইজিপির জরুরি তলবে তাকে ঢাকায় যেতে হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মোহাম্মদ বদরুল আলম মোল্লার একটি কথোপকথনের অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুক অ্যাকাউন্টে ওই অডিও প্রকাশ করে দাবি করেন, পুলিশ সুপার পদে নিয়োগকে কেন্দ্র করে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের বিষয়ে। পোস্টে আরও দাবি করা হয়, নিয়োগের পর অর্থ পরিশোধের কথা থাকলেও তা না হওয়ায় অডিওটি প্রকাশ করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

এ বিষয়ে মোহাম্মদ বদরুল আলম মোল্লা অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমে বলেন, আমার বদলি সরকারের সিদ্ধান্তে হয়েছে। এখানে কোনো ধরনের আর্থিক লেনদেন হয়নি। ভাইরাল হওয়া কল রেকর্ডের বিষয়টি বিকৃত ও বিভ্রান্তিকর। আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এটি ছড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, দৈনিক দেশ রূপান্তরের ঢাকা অফিসের সাংবাদিক হামিদের সঙ্গে আমার কথোপকথনের অংশবিশেষ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি দাবি করেছিলেন, আমার বদলির বিষয়ে তার ভূমিকা রয়েছে। কিন্তু কার মাধ্যমে তা হয়েছে, সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি। ঘুষ লেনদেনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

বর্তমানে তিনি ঝালকাঠির দায়িত্বে আছেন কি না- এমন প্রশ্নের জবাবে বদরুল আলম মোল্লা গণমাধ্যমে বলেন, আমাকে আপাতত ওয়েটিংয়ে রাখা হয়েছে। পরবর্তীতে জানানো হবে, আমাকে কোন জেলায় দায়িত্ব দেওয়া হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে বরিশাল রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে বিভিন্ন গণমাধ্যম একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত