চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি « বাংলাখবর প্রতিদিন

চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১০ জুলাই, ২০২৬ | ১১:৫৫
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১০ জুলাই, ২০২৬ | ১১:৫৫
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিস্তীর্ণ এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৭ লাখ ৫৪ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা, যেখানে বিপুল সংখ্যক মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

শুক্রবার সকালে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে মিরাজ (৫) ও আশিক (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া চন্দনাইশ, লোহাগাড়া, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া ও বোয়ালখালীর অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। এসব অঞ্চলে বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকট দেখা দিয়েছে।

পরিস্থিতির অবনতি হওয়ায় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসক কার্যালয় ও প্রতিটি উপজেলায় ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণকক্ষ চালু রাখা হয়েছে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, জেলার ১৫টি উপজেলায় প্রায় সাড়ে ৪ লাখ মানুষ সরাসরি পানিবন্দি রয়েছেন। সাতকানিয়া ও বাঁশখালী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ১৭৬টি ইউনিয়ন বন্যায় আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৬৪৮ এবং বন্যায় আক্রান্ত মানুষের সংখ্যা ৭ লাখ ৫৪ হাজার ৫৯০ জন। এ পর্যন্ত বন্যাজনিত ঘটনায় ১০ জনের মৃত্যু এবং ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সাতকানিয়ায় মাত্র তিন বছরের ব্যবধানে আবারও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। উপজেলার প্রায় ৮০ শতাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। বন্যার পানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আদালত, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়, পৌরসভা অফিস এবং থানায় প্রবেশ করেছে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জরুরি সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত