ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় সুজানগরে ফ্রি মেডিকেল ক্যাম্প « বাংলাখবর প্রতিদিন

সম্মাননা পেল পাবনা জেলা শাখা

ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় সুজানগরে ফ্রি মেডিকেল ক্যাম্প

জুলকার নাইন, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ১১ জুলাই, ২০২৬ | ১:৫১
জুলকার নাইন, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ১১ জুলাই, ২০২৬ | ১:৫১
Link Copied!
ফ্রি মেডিকেল ক্যাম্প -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পাবনা জেলার সুজানগর উপজেলার শোলাকুড়া গ্রামের মরহুম ডা. আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১০ জুলাই) সারাদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। যেখানে প্রায় দেড় শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।

মরহুম ডা. আব্দুর রশিদের পরিবারের উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশন, পাবনা জেলা শাখার স্বেচ্ছাসেবকবৃন্দ এবং দি ওয়ান ল্যাব ডায়াগনস্টিক সেন্টার, রাজশাহী।

বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. নাদিম মাহমুদ। দিনব্যাপী এ ক্যাম্পে এলাকার অসহায়, হতদরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য এ আয়োজন বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে। বাড়ির কাছেই বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেয়ে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টির প্রকাশ দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন- ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের পাবনা জেলা শাখার সভাপতি মো. জিয়াউর রহমান, সহ-সভাপতি মুন্সি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কবি শরিফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক।

ফ্রি মেডিকেল ক্যাম্পের সহ-আয়োজক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আয়োজক কমিটির পক্ষ থেকে ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশন, পাবনা জেলা শাখাকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট গ্রহণ করেন সংগঠনের সভাপতি মো. জিয়াউর রহমান, সহ-সভাপতি মুন্সি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কবি শরিফুল ইসলাম এবং অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।

এ বিষয়ে কানাডা প্রবাসী মো. রুহুল আমিন পলাশ আশাবাদ ব্যক্ত করে বলেন, গ্রামাঞ্চলের চিকিৎসাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত