​রাজারহাটে জাতীয় ‘নারী শক্তি’ উপজেলা কমিটি গঠন ও এনসিপির কর্মীসভা অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

​রাজারহাটে জাতীয় ‘নারী শক্তি’ উপজেলা কমিটি গঠন ও এনসিপির কর্মীসভা অনুষ্ঠিত

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ১১ জুলাই, ২০২৬ | ৬:১৮
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ১১ জুলাই, ২০২৬ | ৬:১৮
Link Copied!

কুড়িগ্রামের রাজারহাটে ‘নারী শক্তি’ রাজারহাট উপজেলা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১১ জুলাই) রাজারহাট উপজেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) অফিসে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী নেত্রী ও কর্মীদের উপস্থিতিতে এক প্রাণবন্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়।

​সভায় বক্তারা নারীদের আত্মনির্ভরশীলতা, অধিকার রক্ষা এবং স্থানীয় উন্নয়নে নারীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা সদস্য সচিব কুড়িগ্রাম জেলা শাখা, মূখ্য সংগঠক মেরিনা পারভিন, কুড়িগ্রাম জেলা শাখা, সহ সিনিয়ার যুগ্ন আহবায়ক মাহবুবা বেগম, কুড়িগ্রাম জেলা শাখার অনেকেই উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ‘নারী শক্তি’ রাজারহাট উপজেলা কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে রাজারহাট উপজেলার নারীদের কল্যাণে এবং সংগঠনের নীতি আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় স্থানীয় এনসিপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত