অবসরে যাওয়া কর্মকর্তার যুগ্ম সচিব পদোন্নতি বাতিল « বাংলাখবর প্রতিদিন

অবসরে যাওয়া কর্মকর্তার যুগ্ম সচিব পদোন্নতি বাতিল

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১২ জুলাই, ২০২৬ | ১০:১০
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১২ জুলাই, ২০২৬ | ১০:১০
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

অবসরে যাওয়ার পর যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া এক কর্মকর্তার পদোন্নতি বাতিল করেছে সরকার। এ বিষয়ে শনিবার (১১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, গত বৃহস্পতিবার যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মাইনুল হক ভূঁইয়ার ক্ষেত্রে প্রযোজ্য অংশটুকু বাতিল করা হলো।

সংশ্লিষ্ট কর্মকর্তার পদোন্নতি বাতিলের সিদ্ধান্ত ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চাকরিতে কর্মরত না থাকলে পদোন্নতি কার্যকর করার সুযোগ নেই। সে কারণেই অবসরে যাওয়ার পর দেওয়া পদোন্নতির বিষয়টি পুনর্বিবেচনা করে তা বাতিল করা হয়েছে।

গত বৃহস্পতিবার উপসচিব থেকে যুগ্ম সচিব হয়েছেন ১৭৯ জন কর্মকর্তা। সেই তালিকায় ৫৩ নম্বরে ছিলেন মাইনুল হক।

গত ৩০ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ওই কর্মকর্তা চাকরি থেকে অবসরে গিয়েছিলেন। তবে এর ৯ দিন পর যুগ্ম সচিব পদে ১৭৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাঁর নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। মাইনুল হকের বয়স ৫৯ বছরপূর্তি হওয়ায় সরকারি চাকরি আইনে তাঁকে অবসরে পাঠানো হয়।

বিজ্ঞাপন

একই ব্যক্তিকে একদিকে অবসরে পাঠানো, অন্যদিকে অবসরের পর পদোন্নতি দেওয়ার ঘটনায় প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। এর ফলে গতকাল আনুষ্ঠানিকভাবে তাঁর প্রজ্ঞাপন বাতিল করল সরকার।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত